শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম :
আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ আসামে ভারতীয় বিমানবাহিনীর এএন-৩২ উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৫ বাঙালি পরিচয়ে সীমান্তের ওপারের কারও সার্টিফিকেটের প্রয়োজন নেই: তথ্যমন্ত্রী বাজেটে ছাড়, বাজারে স্বস্তির অপেক্ষায় ভোক্তা ‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল

সমরেশ মজুমদার আর নেই

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৮ মে, ২০২৩
  • ৩১৮ বার

প্রথিতযশা বাঙালি সাহিত্যিক সমরেশ মজুমদার আর নেই। আজ সোমবার বিকেল পৌনে ৬টার দিকে তিনি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলর ৭৯ বছর।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়, সমরেশ মজুমদার দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। আজ বিকেলে কলকাতার বাইপাসের পাশের একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি।

এর আগে গত ২৫ এপ্রিল মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে সমরেশ মজুমদারকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তার শ্বাসযন্ত্রের সমস্যা বাড়তে থাকে। আগে থেকেই সমরেশের সিওপিডি সমস্যা ছিল। হাসপাতালে তার স্লিপ অ্যাপমিয়া (ঘুমের মধ্যে শ্বাসকষ্টের সমস্যা) বাড়তে থাকে।

সমরেশ মজুমদার ১৯৪২ সালের ১০ মার্চ জন্মগ্রহণ করেন। তার শৈশব কেটেছে জলপাইগুঁড়ির ডুয়ার্সের গয়েরকাটা চা বাগানে। সমরেশের প্রাথমিক শিক্ষা শুরু হয় জলপাইগুড়ি জেলা স্কুল থেকে। ১৯৬০ সালে তিনি কলকাতায় আসেন। কলকাতার স্কটিশ চার্চ কলেজ থেকে বাংলা সাহিত্যে স্নাতক সম্পন্ন করেন এবং একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি নেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে।

সমরেশ মজুমদার ‘উত্তরাধিকার’, ‘কালবেলা’, ‘কালপুরুষ’ এবং ‘মৌষলকাল’-এর মতো সাড়া জাগানো উপন্যাসের লেখক। কালবেলা নিয়ে চলচ্চিত্র নির্মাণ করেছেন পরিচালক গৌতম ঘোষ। তিনি সাহিত্য একাডেমি পুরস্কারসহ একাধিক সম্মাননা পেয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com