শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬১৬ ২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

মিরপুরের ঝুটপট্টির আগুন নিয়ন্ত্রণে

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৪ মার্চ, ২০২০
  • ৩৩৫ বার

ঢাকার মিরপুর ১০ নম্বরের ঝুটপট্টিতে আগুন লাগার ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের প্রচেষ্টায় আগুন এখন অনেকটাই নিয়ন্ত্রণে। এখনো ভবনের ভেতরে থেকে থেকে আগুন জ্বলে ওঠায় ফায়ার সার্ভিস কাজ চালিয়ে যাচ্ছে।

শনিবার বেলা ১টা ২৫ মিনিটে মিরপুর ফায়ার সার্ভিসের কাছে অগ্নিকাণ্ডের খবর আসে।

১০ মিনিটের মাথায় তারা ঘটনাস্থলে পৌঁছে দেখতে পান, আগুনের লেলিহান শিখা সেখানকার একটি ভবন এবং তার আশেপাশে ছড়িয়ে পড়েছে।

মিরপুর ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, ওই ভবনটিতে গার্মেন্টস কারখানা ও গোডাউন রয়েছে বলে তারা জানতে পেরেছেন।

পরে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তাদের পাশাপাশি সাধারণ মানুষও আগুন নেভাতে এগিয়ে আসে।

এরইমধ্যে আগুনের ধোঁয়ায় ছেয়ে গেছে পুরো এলাকা।

আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। ভবনটির একটি গোডাউন থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।

অগ্নিকাণ্ডের সঠিক কারণ এবং কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা জানতে তদন্ত চলছে বলে জানান তারা।

উল্লেখ্য, গত ১১ মার্চ মিরপুরের রূপনগর বস্তিতে অগ্নিকাণ্ডে অন্তত দেড় হাজার ঘরবাড়ি পুড়ে যায়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com