শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে তিনজনকে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন খুলনায় প্রকাশ্যে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত চারজনের জয় প্রধানমন্ত্রীকে নিয়ে নাহিদ ইসলামের বক্তব্য প্রত্যাহারে আইনি নোটিশ মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ধাক্কায় ইলন মাস্ক ট্রিলিয়ন অর্থনীতির দেশ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী হাসিনাকে ফেরাতে কোনো ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ৩ রাজনীতিকের বিজয় জামায়াতের ৭৭ জেলা ও মহানগরে নতুন আমিরের নাম ঘোষণা যাত্রাবাড়ীর হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী গ্রেপ্তার, মুচলেকায় ছাড়া পেলেন সাংবাদিক রাজীব

টিকে গেলেন শাহজাহান ওমর

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩
  • ১৪০ বার

ঝালকাঠি-১ আসনে আওয়ামী লীগের আলোচিত প্রার্থী ও বিএনপির সাবেক নেতা ব্যারিস্টার মেজর (অব.) শাহজাহান ওমরের প্রার্থিতা বহাল রেখেছে নির্বাচন কমিশন।

শুক্রবার (১৫ ডিসেম্বর) সকালে নির্বাচন কমিশনের আপিল শুনানিতে এ রায় দেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন।

এর আগে হলফনামায় মামলার তথ্য গোপনের অভিযোগে তার প্রার্থিতা বাতিল চেয়ে আপিল করেন সংশ্লিষ্ট এলাকার আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মনিরুজ্জামান মনির।

শাহজাহান ওমর বলেন, মিথ্যা হলফনামা দেয়ার অভ্যাস আমার নেই। তারা যেটা বলেছেন সেটা মিথ্যা কথা। আমি ন্যায়বিচার পেয়েছি।

তিনি আরো বলেন, ছোটবেলা থেকে নির্বাচন করে আসছি। ইনশাআল্লাহ আবার নির্বাচন করব। হাবিবুল আউয়াল আমার জানাশোনা। এই সিইসির অধীনে সুষ্ঠু নির্বাচন হবে বলে আমি আশা করি।

বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন শাহজাহান ওমর। তিনি এক সময় আইন প্রতিমন্ত্রীও ছিলেন। গত ৪ নভেম্বর রাতে শাহজাহান ওমরকে গ্রেফতার করে পুলিশ। পরদিন ঢাকার নিউমার্কেট থানার বাসে আগুন দেয়ার একটি মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে হাজির করা হয়। ওই মামলায় তিন দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করা হয় তাকে।

প্রায় চার সপ্তাহ কারাবন্দী থাকার পর জামিন পান শাহজাহান ওমর। কারামুক্ত হয়েই বিএনপি ছাড়েন। আওয়ামী লীগে যোগ দিয়ে শোরগোল ফেলে দেন। এরপর ঝালকাঠি–১ আসনে তাকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com