শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

হাইকোর্টে নবনিযুক্ত ৯ বিচারপতি শপথ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৩ অক্টোবর, ২০১৯
  • ৪৪৮ বার

হাইকোর্ট বিভাগের নবনিযুক্ত ৯ অতিরিক্ত বিচারপতি শপথ নিয়েছেন। সোমবার সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে তাদের শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার গোলাম রব্বানী। উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা। এর আগে সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগে ৯ জন নতুন অতিরিক্ত বিচারপতি নিয়োগ দেয়া হয়। এর মধ্যে চারজন জেলা জজ, তিনজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও দুইজন আইনজীবী রয়েছেন।
নতুন নিয়োগ পাওয়া অতিরিক্ত বিচারপতিরা হলেন: কাজী এবাদত হোসেন, কে এম জাহিদ সরওয়ার কাজল, কাজী জিনাত হক, মো. মাহমুদ হাসান তালুকদার মিন্টু, ড. জাকির হোসেন, সাহেদ নুর উদ্দিন, ড. আখতারুজ্জামান, এ কে এম জহিরুল হক ও মাহবুবুল ইসলাম। রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয় রবিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com