শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

ভারতীয়দের জন্য করিডর খুলছে পাকিস্তান…..!

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৩ অক্টোবর, ২০১৯
  • ৪৪১ বার

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান জানিয়েছেন, বহুল প্রতীক্ষিত কারতারপুর করিডর আগামী ৯ নভেম্বর সাধারণ মানুষের জন্য খুলে দেয়া হবে। সেখানে যেতে ভারতীয়দের জন্য কোনো ভিসা লাগবে না। এ ছাড়া এই করিডরের মাধ্যমে যুক্ত হবে ভারতের পাঞ্জাব রাজ্যের গুরুদাসপুর ডেরাবাবা নানক শেরনি এবং পাকিস্তানের লাহোরে দরবার সাহিব গুরুদ্বার। খবর দ্যা ইকোনমিক টাইমসের। ইমরান তার ফেসবুকে লিখেছেন, সারা বিশ্বের শিখ সম্প্রদায়ের জন্য এই করিডরের দরজা খুলে দেয়া হবে শিগগিরই। কারতারপুরের কাজ এ মুহূর্তে চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং সাধারণের জন্য ৯ নভেম্বর ২০১৯ থেকে খুলে দেয়া হবে। তিনি জানিয়েছেন, বিশ্বের সব থেকে বড় এই গুরুদ্বারে ভারত এবং বিশ্বের বিভিন্ন জায়গা থেকে শিখ সম্প্রদায়ের মানুষ যেতে পারবেন। ইমরান খান আরও জানিয়েছেন, বিশ্বের সব থেকে বড় এই গুরুদ্বারে নানা প্রান্ত থেকে শিখ ধর্মাবলম্বী মানুষ এখানে আসবে। ভারত থেকেও মানুষজন এখানে আসবে। ফলে শিখ সম্প্রদায়ের মানুষের কাছে সব থেকে বড় ধর্মস্থান হয়ে উঠবে এবং স্থানীয় অর্থনীতিতে তার প্রভাব পড়বে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com