বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন, হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

নিউইয়র্কে গুলিবিদ্ধ হয়ে পুলিশ কর্মকর্তাসহ নিহত ৪

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ১২৪ বার

নিউইয়র্কের ম্যানহাটনের পার্ক অ্যাভিনিউতে একটি অফিস টাওয়ারের ভেতরে গুলিবর্ষণের ঘটনায় একজন নিউইয়র্ক সিটি পুলিশ অফিসারসহ কমপক্ষে চারজন নিহত হয়েছেন। এই টাওয়ারে প্রধান আর্থিক প্রতিষ্ঠান এবং জাতীয় ফুটবল লীগের সদর দপ্তর অবস্থিত।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে মিডটাউন ম্যানহাটনের ৩৪৫ পার্ক অ্যাভিনিউতে এই গুলি চালানো হয়, তবে কয়েক মিনিটের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

ঘটনাস্থলে উপস্থিত নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস বলেছেন, গুলিবর্ষণে অনেক লোক আহত হয়েছেন।

তিনি বলেন, ‘আমরা ঘটনার শিকার ব্যক্তিদের পরিবার এবং প্রিয়জনদের সঙ্গে কথা বলতে হাসপাতালে যাব।’

পুলিশ বিবিসিকে জানিয়েছে, মিডটাউন ম্যানহাটনের একটি অফিস ভবনে গুলি চালানোর খবর পেয়ে কর্তৃপক্ষ দ্রুত সেখানে পৌঁছায়।

এদিকে ওই বন্দুকধারী নিজেই আত্মঘাতী গুলিতে প্রাণ দেন বলে জানিয়েছে পুলিশ।

সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে ভবনের লবিতে পুলিশের সঙ্গে গোলাগুলিতে লিপ্ত হন ওই বন্দুকধারী। এরপর তিনি ভবনের ৩৩ তলায় উঠে যান। পরে ভবনের সিঁড়িতে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। তার হাতে একটি রাইফেল ছিল এবং প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন।

নিউইয়র্ক পুলিশ কমিশনার জেসিকা টিশ জানান, ‘হামলাকারী একা ছিলেন, যিনি ইতোমধ্যে নিরস্ত্র হয়েছেন।’ পুলিশ নিশ্চিত করেছে, বন্দুকধারী একাই হামলা চালিয়েছেন এবং তার মৃত্যু হয়েছে।

পৃথক অন্য এক ঘটনায়, সোমবারের শুরুতে নেভাদার রেনোতে একটি ক্যাসিনোর বাইরে পিস্তল নিয়ে সশস্ত্র এক হামলাকারী গুলি চালায়, এতে তিনজন নিহত এবং আরও দুজন গুরুতর আহত হন। পরে পুলিশ তাকে গুলি করে গুরুতর আহত করে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার ঠিক আগে নেভাদার তৃতীয় বৃহত্তম শহর গ্র্যান্ড সিয়েরা রিসোর্টের গাড়ি পার্কের ভ্যালেট স্টেশনে এই গুলি চালানোর ঘটনা ঘটে। এটি নেভাদার একটি বহুতল ক্যাসিনো এবং হোটেল কমপ্লেক্স।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com