বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন

‘ইরান চুক্তি মেনে না চললে যা করা দরকার তাই করব’

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ২৩ বার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যদি ওয়াশিংটনের সঙ্গে করা চুক্তি মেনে না চলে, তবে আমার যা করার দরকার, আমি তাই করব।

ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘যদি ইরান তাদের চুক্তি মেনে না চলে, বা যদি তারা ঠিকমতো আচরণ না করে, তাহলে আমাকে যা করতে হবে, আমি তাই করব।’

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানের ওপর হামলা এবং তার জবাবে ইরানের ইসরায়েল ও মার্কিন ঘাঁটি থাকা উপসাগরীয় দেশগুলোতে পাল্টা হামলার তিন মাসেরও বেশি সময় পর, গত সপ্তাহে ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান একটি অন্তর্বর্তীকালীন যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে স্বাক্ষর করেন।

ট্রাম্প সোমবার (২২ জুন) বলেন, জব্দকৃত অর্থ শুধুমাত্র যুক্তরাষ্ট্র থেকে খাদ্য কেনার জন্য ব্যবহার করার কথা ছিল ইরানের।

ট্রাম্প জোর দিয়ে বলেন, ওই পুরো টাকাটাই খাদ্যদ্রব্য কেনার জন্য ফেরত আসছে, যা তাদের ভীষণভাবে প্রয়োজন। তাদের ৯১ মিলিয়ন মানুষ আছে, তারা তাদের খাওয়াতে পারছে না। তাই আমরা যে অর্থ ছাড় করছি, তা আমাদের কৃষকদের কাছে যাবে।

এ বিষয়ে রয়টার্স জানায়, ট্রাম্প সোমবার বলেন, জব্দকৃত অর্থ ছাড়ার পর ইরানের শুধুমাত্র যুক্তরাষ্ট্র থেকে খাদ্য কেনার কথা ছিল।

অন্যদিকে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানায়, দেশটির কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদোলনাসের হেম্মাতি বলেন, বর্তমান সমঝোতা স্মারক অনুযায়ী যুক্তরাষ্ট্র থেকে কৃষি উপকরণ কিনতে তেহরান বাধ্য নয়।

তাসনিম আরও জানায়, হেম্মাতি বলেছেন যে অবশিষ্ট জব্দকৃত তহবিল শুধুমাত্র অত্যাবশ্যকীয় পণ্যের জন্যই ব্যবহার করা হবে না এবং এটি নিষেধাজ্ঞার আওতাভুক্ত নয় এমন অন্যান্য পণ্য কেনার জন্যও পাঠানো হতে পারে।

ইরানের ওপর মার্কিন-ইসরায়েলি হামলা এবং লেবাননে ইসরায়েলি হামলায় হাজার হাজার মানুষ নিহত ও লক্ষ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ইরান যুদ্ধ বিশ্বজুড়ে বাজারকেও নাড়িয়ে দিয়েছে এবং বিশ্বব্যাপী তেলের দাম বাড়িয়ে দিয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com