মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
শিরোনাম :
আগামীকাল কুড়িগ্রাম যাচ্ছেন এনসিপির ৩ নেতা ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৩ মাইলস্টোন ট্র্যাজেডি : ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে সবসময় থাকার প্রতিশ্রুতি ডা. জুবাইদা রহমানের প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে যোগ দিলেন রাশেদ খাঁন দিল্লিমুখী হাজারো কৃষক, নতুন চাপে মোদি সরকার ভিডিও ইস্যুতে এবার মুখ খুললেন জামায়াত এমপির ‘দ্বিতীয় স্ত্রী’ পারফর্ম করতে না পারলে মন্ত্রিসভায় পরিবর্তন স্বাভাবিক-তথ্য উপদেষ্টা যুক্তরাষ্ট্রের উপকূলের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বার্থা’ সরকারের ঋণ বেড়েছে ২৩ হাজার ৫৩২ কোটি টাকা আফগানিস্তানে আকস্মিক বন্যায় নিহত ২০, নিখোঁজ শতাধিক

ট্রাম্প, বিবার ও শাকিরার উপস্থিতিতে নজিরবিহীন এক বিশ্বকাপ ফাইনাল

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ১১ বার
মাঠে ফুটবল রোমাঞ্চের চেয়ে ২০২৬ বিশ্বকাপ ফাইনালে মূল আলো কাড়লেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পপ তারকা জাস্টিন বিবার ও শাকিরা। অতিরিক্ত সময়ে ১-০ গোলে আর্জেন্টিনাকে হারিয়ে স্পেন চ্যাম্পিয়ন হলেও নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামের এই ফাইনালটি মূলত ট্রাম্পের উপস্থিতি এবং তারকাদের কনসার্টের জন্যই বেশি সংবাদের শিরোনামে এসেছে।

হেলিকপ্টার বহর নিয়ে স্টেডিয়ামে পৌঁছান ট্রাম্প। খেলা শেষে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের হাতে ট্রফি ও পদক তুলে দেন তিনি। তবে দর্শকসারির একাংশ থেকে ট্রাম্পকে উদ্দেশ্য করে দুয়োধ্বনি দেওয়া হয়। এমনকি পদক গ্রহণের সময় আর্জেন্টিনার ফুটবলার ক্রিস্টিয়ান রোমেরো ট্রাম্পের সঙ্গে হাত না মিলিয়ে সরাসরি তাকে এড়িয়ে চলে যান
এর আগে লাল কার্ড পাওয়া মার্কিন স্ট্রাইকারের শাস্তি মওকুফ করতে ফিফা সভাপতির সঙ্গে ট্রাম্পের আলোচনার বিষয়টিও টুর্নামেন্টে বড় বিতর্কের জন্ম দিয়েছিল।
এ ছাড়া ফুটবলের ইতিহাসে প্রথমবার ‘সুপার বোল’ ধাঁচে ২৭ মিনিটের এক বিশাল মিউজিক্যাল শো আয়োজন করা হয়। বিশ্বকাপের অফিসিয়াল গান ‘দাই দাই’ গেয়ে পুরো গ্যালারি মাতিয়ে তোলেন। ‘এভরিথিং হ্যালিলুয়াহ’ গানের অ্যাকোস্টিক সংস্করণ গাওয়ার পাশাপাশি ম্যাডোনা, বিটিএস ও কোল্ডপ্লে পারফর্ম করেন।

তবে খেলার মাঝখানের বিরতি বাড়িয়ে এত বড় শোর আয়োজন করায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেক ভক্ত ও সাবেক খেলোয়াড়। ইংল্যান্ডের তারকা ফুটবলার ওয়েইন রুনি এই দীর্ঘ বিরতিকে সরাসরি ‘জঘন্য’ বলে মন্তব্য করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com