সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন

অভিনয়ে ফিরলেন পরীমনি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ০ বার

দেরীতে হলেও এবার কাজে হাত দিয়েছেন তিনি। এরইমধ্যে ‘সেপারেশন’ নামের নতুন একটি ওয়েব ফিকশনের শুটিং শুরু করেছেন পরীমনি। গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত এই কাজটিতে পরীমনির বিপরীতে দেখা যাবে অভিনেতা ইমতিয়াজ বর্ষণকে। বিশেষ একটি চরিত্রে থাকছেন নায়ক নিরব। এর মাধ্যমে দেড় বছরের বেশি সময় পর ওটিটি দিয়ে পর্দায় ফিরছেন পরীমনি।

রবিবার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর ৩০০ ফিট এলাকায় চলছে ওয়েব ফিকশনটির শুটিং। শুটিংয়ের একটি ছবি নিজের ফেসবুক পেজে প্রকাশ করে নতুন কাজের খবরটি জানান পরীমনি। ছবিতে ‘বিসমিল্লাহ’ লিখে ‘সেপারেশন’ ও পরিচালক গিয়াস উদ্দিন সেলিমের নামও উল্লেখ করেন অভিনেত্রী। এই ওয়েব ফিকশনে পরীমনিকে নতুন একটি চরিত্রে দেখা যাবে। তার বিপরীতে ইমতিয়াজ বর্ষণের অভিনয়ও তৈরি করেছে নতুন জুটির কৌতূহল। তবে গল্প বা চরিত্র নিয়ে নির্মাতা কিংবা সংশ্লিষ্টদের পক্ষ থেকে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।

‘সেপারেশন’ মুক্তি পাবে আইসক্রিন প্ল্যাটফর্মে। তবে মুক্তির নির্দিষ্ট তারিখ এখনও ঘোষণা করা হয়নি। রাজধানীর ৩০০ ফিটসহ বিভিন্ন লোকেশনে পর্যায়ক্রমে চলছে ওয়েব ফিকশনটির শুটিং। কাজে প্রত্যাবর্তনের অনুভূতি প্রকাশ করে পরীমনি বলেন, ‘আবার কাজে ফিরতে পেরে আমি সত্যিই অনেক খুশি। দেশের মানুষ আমাকে ভালোবেসেছে। তাদের সেই ভালোবাসার প্রতিদান আমি কাজের মাধ্যমে দিতে চাই।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com