শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদের বেশি থাকলে হতে পারে মামলা : দূতাবাস

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ৮ বার
যুক্তরাষ্ট্রে ভিসা বা অবস্থানের অনুমোদিত মেয়াদের বেশি সময় থাকলে ভবিষ্যতে দেশটিতে ভ্রমণে স্থায়ী নিষেধাজ্ঞা ও ফৌজদারি মামলার মুখে পড়তে হতে পারে বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

শনিবার (১৭ অক্টোবর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ সতর্কবার্তা দেওয়া হয়।

পোস্টে বলা হয়, যুক্তরাষ্ট্রে অবস্থানের অনুমোদিত সময়সীমা অতিক্রম করলে ভবিষ্যতে দেশটিতে ভ্রমণের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা আরোপ হতে পারে। একই সঙ্গে ফৌজদারি মামলার মুখোমুখিও হতে পারেন সংশ্লিষ্ট ব্যক্তি।

দূতাবাস আরও জানায়, কনস্যুলার কর্মকর্তারা ভিসা আবেদনকারীর অভিবাসন-সংক্রান্ত সব তথ্য দেখতে পারেন। অতীতে অভিবাসন আইন বা বিধি লঙ্ঘনের ঘটনা ঘটলে সেটিও তাঁদের নজরে আসবে।

এ ক্ষেত্রে অনিচ্ছাকৃত ভুলের কোনো গ্রহণযোগ্যতা নেই বলেও পোস্টে উল্লেখ করা হয়।
এর আগে, গত ১০ অক্টোবর দূতাবাসের ফেসবুক পেজে দেওয়া আরেকটি পোস্টে বিভিন্ন অপরাধের কারণে ভিসা বাতিলের বিষয়ে সতর্ক করা হয়। এতে বলা হয়, শারীরিক আক্রমণ, চুরি, জোরপূর্বক চুরি বা অনুপ্রবেশের মতো অপরাধের ফলে ভিসা বাতিল হতে পারে। এসব অপরাধের কারণে কোনো ব্যক্তি যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য স্থায়ীভাবে অযোগ্যও বিবেচিত হতে পারেন।

ওই পোস্টে দূতাবাস জানায়, যুক্তরাষ্ট্র আইন-শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল এবং দেশটিতে আসা সব বিদেশি পর্যটক ও ভ্রমণার্থীর কাছ থেকেও আইন মেনে চলার প্রত্যাশা করে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com