শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

রাজশাহী বিশ্ব‌বিদ্যালয়ে নেওয়া হচ্ছে না এন্ড্রু কিশোরের মরদেহ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০
  • ৩২৭ বার

রাজশাহী বিশ্ব‌বিদ্যালয়ে নেওয়া হচ্ছে না প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোরের মরদেহ। এ তথ্য নিশ্চিত করেছেন এন্ড্রু কিশোরের শিষ্য মোমিন বিশ্বাস।

তিনি বলেন, ‘রাজশাহী বিশ্ব‌বিদ্যালয় কর্তৃপক্ষ দায়িত্ব নিয়েছিলেন এন্ড্রু কিশোরের মরদেহ আগামী বুধবার বেলা ১১টায় শহীদ মিনারে নেওয়া হবে এবং সেখানে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। এটা বিশ্ববিদ্যালয়েই প্ল্যান ছিল।’

মোমিন বিশ্বাস বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের এই পরিকল্পনায় তার পরিবারের সবাই সম্মতি দিয়েছিলেন। কিন্তু আজ ১৩ তারিখ পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনো পূর্ব প্রস্তুতি না থাকায় করোনা পরিস্থিতি এবং মানুষের জনসমাগম চিন্তা করে এটা এই মুহূর্তে স্থগিত করা হলো।’

তাহলে শেষ যাত্রা কীভাবে হবে? এমন প্রশ্নের উত্তরে মোমিন বিশ্বাস বলে, বুধবার সকালে রাজশাহী মেডিকেল কলেজের হিমঘর থেকে তাকে নেওয়া হবে গির্জায়।  সেখানে ধর্মীয় প্রার্থনা ও রীতিনীতি সম্পন্ন করে তাকে পারিবারিক গোরস্থানে নেওয়া হবে।’

এর আগে আজ সকালে রাজশাহীতে এসে পৌঁছেন এন্ড্রু কিশোরের মেয়ে সঙ্গা।

প্রসঙ্গত, গত বছরের সেপ্টেম্বর থেকে ক্যান্সারে (নন-হজকিন লিম্ফোমা) আক্রান্ত হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন ছিলেন এন্ড্রু কিশোর। দীর্ঘ ৯ মাস চিকিৎসাধীন এন্ড্রু কিশোর ১১ জুন রাতে একটি বিশেষ ফ্লাইটে দেশে ফেরেন। তারপর মিরপুর বাসায় থাকার পর রাজশাহী নিজ গ্রামে চলে যান। তারপর থেকে সেখানে তার বোনের বাসা সংলগ্ন ক্লিনিকেই ছিলেন। ৬ জুলাই সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে না ফেরার দেশে চলে গেছেন বাংলা গানের এই সম্রাট।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com