শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম :
‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সাত কলেজের পরীক্ষা হবে ওএমআরে

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৮ জুলাই, ২০২০
  • ৩৩৬ বার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের সকল পরীক্ষা করোনাভাইরাস পরবর্তী সময়ে ওএমআর (অপটিক্যাল মার্ক রিডার) পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। দ্রুত ফল প্রকাশ করতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ ও সাত কলেজের সমন্বয়ক (ফোকাল পয়েন্ট) আধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার।

তিনি বলেন, ‘করোনা পরবর্তী পরীক্ষাগুলো ওএমআর পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। ওএমআর পদ্ধতি চালু হলে ফলাফল প্রকাশের সময় আগের চেয়ে দুই মাস কমে যাবে।’

অধ্যাপক সেলিম উল্লাহ বলেন, ‘খাতা দেখা শেষ হলে ১০-১৫ দিনের মধ্যেই ফলাফল প্রকাশ করা সম্ভব হবে। ওএমআর পদ্ধতির খাতা ইতোমধ্যে আমরা কলেজে পেয়ে গেছি।’

ফলাফল দ্রুত প্রকাশসহ পাঁচ দফা দাবিতে ২০১৯ সালের এপ্রিলে আন্দোলন করে অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে ২০১৯ সালের ২৮ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে এক সভায় পরবর্তী এক বছরের মধ্যে ওএমআর পদ্ধতি চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com