রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

শিক্ষা প্রতিষ্ঠান নিজস্ব জমিতে না হলে এমপিও নয়

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৫ আগস্ট, ২০২০
  • ৩২৭ বার

যেসব শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব জমি নেই সেগুলোকে ভবিষ্যতে আর এমপিও দেবে না সরকার। ভাড়া বাড়িতে থাকা যেসব শিক্ষা প্রতিষ্ঠান এর মধ্যে এমপিও পেয়েছে সেগুলোকে আগামী পাঁচ বছরের মধ্যে নিজস্ব জায়গায় স্থানান্তর হতে হবে।

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সংশোধিত এমপিও নীতিমালা নিয়ে গতকাল মঙ্গলবার এক ভার্চুয়াল সভায় শিক্ষামন্ত্রী দীপু মনি এসব কথা বলেন।

মন্ত্রীকে উদ্ধৃত করে শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব জমি নেই সে রকমের প্রতিষ্ঠানকে ভবিষ্যতে আর এমপিও প্রদান করা হবে না। ইতোমধ্যে ভাড়া বাড়িতে স্থাপিত যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিও প্রদান করা হয়েছে তাদের আগামী পাঁচ বছরের মধ্যে নিজস্ব জায়গায় প্রতিষ্ঠান স্থানান্তর করতে হবে।’

ট্রাস্ট বা সংস্থা পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ট্রাস্ট বা সংস্থার সদস্যদের মতামতের ভিত্তিতে এমপিওভুক্ত করা হবে বলে জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, এ রকমের যেসব প্রতিষ্ঠান ইতোমধ্যে এমপিওভুক্ত হয়েছে ট্রাস্ট যদি না চায় তা হলে সেসব প্রতিষ্ঠানের এমপিও বাতিল করা হবে।

ওই সব প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা চাইলে অন্য এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করতে পারবেন অথবা আগের প্রতিষ্ঠানে থেকে যেতে পারবেন। ভবিষ্যতে ট্রাস্টের কোনো প্রতিষ্ঠানকে এমপিওভুক্তির জন্য আবেদন করতে হলে ট্রাস্টের অনুমোদন নিয়েই তা করতে হবে বলে জানান শিক্ষামন্ত্রী।

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন ছাড়াও শিক্ষা মন্ত্রণালয়ের অন্য কর্মকর্তারা এ সভায় যুক্ত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com