শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

টানা শুটিং করা যাবে না -দীপা খন্দকার

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০
  • ৩২৪ বার

ঈদের ছুটির পর আবারো শুটিং শুরু করেছেন অভিনেত্রী দীপা খন্দকার। অনিমেষ আইচের ‘মুখ আসমান’ শিরোনামের একটি শর্টফিল্ম দিয়ে ঈদের শুটিং শুরু করেন বলে জানান। এ অভিনেত্রী বলেন, ঈদের পর এরইমধ্যে শুটিং শুরু করেছি। তবে টানা শুটিং করা যাবে না। তবে সিদ্ধান্ত নিয়েছি, মাসে কয়েকদিন শুটিং করবো। এই সময়ে প্রতিদিন শুটিং করার মতো মানসিকতা নেই। নিজের নিরাপত্তা ঠিক রেখে কাজ করতে হবে। করোনাকালীন এই সময়ে শুটিং স্পটে কোনো সমস্যার মুখোমুখী হচ্ছেন? উত্তরে এ অভিনেত্রী বলেন, সত্যি বলতে একটু বেছে কাজ করছি এখন।

কেবল গোছানো ইউনিটগুলোর সঙ্গেই কাজ করছি। তাই আমার এখনো কোনো সমস্যায় পড়তে হয়নি। আমি মনে করি সবাইকে সচেতন থেকেই এখন কাজ করতে হবে। তাহলে সবার জন্য ভালো। সাধারন ছুটির কারণে গেলো রোজার ঈদের জন্য নতুন নাটক খুব বেশি নির্মাণ হয়নি। তবে কোরবানি ঈদে অনেক তারকাই ঈদের নাটকে অংশগ্রহন করেছেন। ঈদের নাটক নিয়ে আপনার প্রতিক্রিয়া কি? দীপা বলেন, অনেক তারকা ঈদের নাটকে শুটিং করলেও গেল কয়েক বছরের চেয়ে নাটকের সংখ্যা কম ছিলো। তবে ভালো লাগার বিষয় হলো গল্প নির্ভর নাটকের সংখ্যা এবার বেশি ছিলো। এটা ইতিবাচক একটি দিক। ঈদের বেশ কিছু নাটকের কথা সবার কাছ থেকে শুনছি। আসলে আমাদের নাটকে পরিবর্তন জরুরী। গল্প নির্ভর নাটকের দিকে সবার মনোযোগ দিতে হবে। এদিকে দীপা সম্প্রতি বসুন্ধরার একটি তেলের বিজ্ঞাপনের মডেল হয়েছেন। এতে তার সঙ্গে জুটি বেঁধেছেন শাহেদ আলী। দাম্পত্য জীবনের ১৪ বছরে কয়েকটি নাটকে তারা একসঙ্গে অভিনয় করেছেন। তবে বিজ্ঞাপনে এটি প্রথম। দীপা বলেন, অমিতাভ রেজাই আমাদের দুজনকে একসঙ্গে বিজ্ঞাপনে নিয়ে এসেছেন। কাজটিও ভালো হয়েছে। এছাড়া শাহেদের সঙ্গে এই কাজটি করে আমিও বেশ আনন্দিত।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com