সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

আজ থেকে তিন আসনে জাপার মনোনয়ন বিতরণ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০
  • ২৬৮ বার

আজ থেকে তিনটি আসনের জন্য মনোনয়ন ফরম বিতরণ করবে জাপা। ঢাকা-৫, নওগাঁ-৬ ও পাবনা-৪ আসনের আগ্রহী প্রার্থীদের মাঝে মনোনয়ন ফরম বিতরণ করবে জাতীয় পার্টি (জাপা)। জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয় থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মনোনয়ন ফরম বিতরণ করা হবে।

২৯ আগস্ট পর্যন্ত প্রার্থীদের পূরণকৃত মনোনয়ন ফরম জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে গ্রহণ করা হবে। গতকাল পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, পাবনা-৪ আসনের প্রার্থীদের ৩১ আগস্ট বেলা ১১টায় জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে সাক্ষাৎকার গ্রহণ করা হবে। আগ্রহী প্রার্থীকে জাতীয় পরিচয়পত্র নিয়ে আসা ও দলীয় প্রার্থীদের স্বাস্থ্যবিধি মেনে এবং লোকসমাগম না করে মনোনয়ন ফরম গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।

ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের উপনির্বাচনে আগ্রহী প্রার্থীদের মাঝেও আজ ২৫ আগস্ট থেকে মনোনয়নপত্র বিতরণ করা হবে। ঢাকা-৫ ও নাওগাঁ-৬ আসনের তফসিল ঘোষণা হলেই এ আসনে আগ্রহী প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণের তারিখ জানিয়ে দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com