শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

‘২০২৪ পর্যন্ত সবার জন্য ভ্যাকসিনের ব্যবস্থা সম্ভব না’

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০
  • ৩১৯ বার

বিশ্বের সবার জন্য আগামী ২০২৪ সাল পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে করোনা প্রতিরোধক ভ্যাকসিন উৎপাদন সম্ভব নয় বলে জানিয়েছেন ভারতীয় ভ্যাকসিন প্রস্তুতকারী প্রতিষ্ঠান সিরাম ইনস্টিটিউট’র সিইও আদর পুনাওয়ালা। দেশটির গণমাধ্যম এবিপি আনন্দ’র একটি প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, অক্সফোর্ডের করোনা ভ্যাকসিনের উৎপাদনকারী বিশ্বের সবচেয়ে বড় ভ্যাকসিন উৎপাদক প্রতিষ্ঠানের সিইও হিসাব করে বলেছেন, একজন মানুষ দুই ডোজ করে ভ্যাকসিন নিলে ১৫ বিলিয়ন ডোজ উৎপাদন করতে হবে, যা ৪-৫ বছরে সম্ভব নয়।

সিরাম ইনস্টিটিউট বর্তমানে অ্যাসট্রাজেনেকা ও নোভাভ্য়াক্সসহ পাঁচটি আন্তর্জাতিক ওষুধ কোম্পানির সঙ্গে চুক্তি করে ১০০ কোটি ডোজ ভ্যাকসিন তৈরির লক্ষ্যে কাজ করছে। ব্রিটিশ গণমাধ্যম দ্য ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে, অ্যাসট্রাজেনেকার চুক্তির ভিত্তিতে সিরাম প্রতি ডোজের প্রায় ৩ ডলার রেখে ভ্যাকসিন উৎপাদন করতে চায়। নোভাভ্যাক্সের সঙ্গে হওয়া চুক্তি অনুসারেও একই দাম পড়বে প্রতি ডোজ ভ্যাকসিনের।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com