বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রাম্পের হুমকির পর ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা শুরু দেশের জ্বালানি নিরাপত্তা খাদের কিনারে ফিকে হয়ে যাচ্ছে নেতানিয়াহুর ‘ট্রাম্প কার্ড’? আলিফের একটা চোখের দৃষ্টি টোটালি শেষ: সারজিস পুত্রজায়ায় মন্ত্রী-উপদেষ্টার সঙ্গে মানবসম্পদ মন্ত্রীর বৈঠক, শ্রমবাজার নিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার ফলপ্রসূ আলোচনা চলছে খননকাজ, নোয়াখালী থেকে প্রতিদিন মিলতে পারে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস সার্ককে কার্যকর করতে একমত ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল করে প্রজ্ঞাপন ইসিতে ৯ দফা দাবি জানাল জামায়াত চাঁদাবাজির অভিযোগে সাবেক বিএনপি নেতা কারাগারে

পর্যটকে মুখরিত আয়া সোফিয়া

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৫ অক্টোবর, ২০২০
  • ৬৩১ বার

দীর্ঘ ৮৬ বছর পর আয়া সোফিয়া জাদুঘরকে মসজিদে রূপ দেয়ার পর এখন পর্যন্ত ১৫ লাখ দর্শনার্থী মসজিদটি পরিদর্শন করেছেন। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সিকে ইস্তাম্বুলের মুফতি মাহমুদ আমিন বলেন, সপ্তাহের কর্মদিবসে প্রায় ১৫ হাজার এবং সাপ্তাহিক ছুটির দিনে ২৫-৩০ হাজার দর্শনার্থী আয়া সোফিয়ায় আসেন।

করোনা মহামারীর মধ্যেও প্রতিদিন হাজার হাজার তুর্কি ও বিদেশী নাগরিক আয়া সোফিয়া পরিদর্শন করেছেন বলে জানান তিনি। অর্থোডক্স খ্রিষ্টানদের ক্যাথেড্রাল হিসেবে নির্মিত আয়া সোফিয়া মসজিদে রূপান্তরিত হয় নবম শতকে উসমানীয় বিজয়ের পরে।

দেড় হাজার বছরের পুরনো ইউনেস্কোর এই বিশ্ব ঐতিহ্যটি ১৯৩৪ সালে জাদুঘর বলে ঘোষিত হয়েছে। কিন্তু গত জুলাইয়ে আয়া সুফিয়ার জাদুঘরের মর্যাদা বাতিল ঘোষণা করেন তুরস্কের আদালত। রায়ে বলা হয়, এই ভবন মসজিদ ছাড়া অন্য কোনো কাজে ব্যবহার সম্ভাব্য বৈধ হবে না। আনাদোলু এজেন্সি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com