শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

২০২০ সালের মধ্যেই টিকা পাওয়া সম্ভব : ফাইজার

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৮ অক্টোবর, ২০২০
  • ৬৪৪ বার

তথ্য ঘাটতি সত্ত্বেও ২০২০ সালের মধ্যেই টিকা পাওয়া যেতে পারে। ফাইজার কোম্পানীর প্রধান নির্বাহী আলবার্ট বাউরলা মঙ্গলবার এ আশাবাদ ব্যক্ত করেন।

যদিও কোম্পানীর নির্বাহী বিভাগ আভাস দিয়েছে মার্কিন নির্বাচনের আগে তারা ভ্যাকসিন সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করতে পারবে না।

বাউরলা বলেন, সবকিছু ঠিকঠাক থাকলে ২০২০ সালের মধ্যেই ভ্যাকসিনের প্রাথমিক ডোজ আমরা সরবরাহ করতে পারবো।

এ প্রসঙ্গে তিনি প্রত্যাশা অনুযায়ী ক্লিনিক্যাল টেস্টের অগ্রগতি এবং নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের কথা উল্লেখ করেন।

মার্কিন সরকারের সাথে চুক্তি অনুযায়ী ফাইজার কোম্পানির চলতি বছরের শেষ নাগাদ চার কোটি ডোজ এবং ২০২১ সালের মার্চ নাগাদ ১০ কোটি ডোজ সরবরাহের কথা রয়েছে।

তবে বাউরলা বলেন, কোম্পানি এখনো ভ্যাকসিনের কার্যকারিতা মূল্যায়নের মূল মানদণ্ডে পৌঁছায়নি।
ভ্যাকসিনটি কাজ করবে কিনা এ প্রশ্নের জবাবে বাউরলা সতর্ক আশাবাদ ব্যক্ত করে বলেন, এটি কাজ করবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com