শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

আগের মতোই হবে বইমেলা, সময় জানা যাবে পরে

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৩ ডিসেম্বর, ২০২০
  • ৩২৪ বার

করোনাভাইরাসের কারণে এ বছর ভার্চুয়ালি বইমেলা আয়োজন করতে চেয়েছিল বাংলা একাডেমি। সমালোচনার মুখে তা থেকে সরে এসেছে প্রতিষ্ঠানটি। এবারের বাইমেলাও আগের মতোই হবে, তবে বইমেলা কবে নাগাদ হবে তা জানা যাবে পরে।

আজ রোববার বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজীর সঙ্গে প্রকাশকদের একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় আগের মতো করেই বইমেলা আয়োজেনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ফরিদ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলা একাডেমির মহাপরিচালক ও প্রকাশক নেতৃবৃন্দের মধ্যে অনুষ্ঠিত সভা শেষে জানানো হয়, ভার্চুয়ালি নয়; শারীরিক উপস্থিতেই এবারও অমর একুশে বইমেলা অনুষ্ঠিত হবে। তবে আগের মতো ফেব্রুয়ারি মাসে এ মেলা অনুষ্ঠিত হবে না। পরবর্তী সময়ে মেলার সময়সূচি জানিয়ে দেওয়া হবে।

দেশে করোনাভাইরাস সংক্রমণের পরিস্থিতি মাথায় রেখে অমর একুশে বইমেলা ২০২১ ভার্চুয়ালি না সরাসরি অনুষ্ঠিত হবে, এ নিয়ে দ্বিধায় ছিল বইমেলার আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমি। তারা এবারের বইমেলা ভার্চুয়ালি করার প্রস্তাব দেয়।

পরে সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘোষণার প্রতিবাদ জানান কবি-লেখকরা। ভার্চুয়ালি নয়, সময় পরিবর্তন করে শারীরিক উপস্থিতেই বইমেলা আয়োজনের আহ্বান জানান তারা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com