বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা অর্থনৈতিক সুনামি! ব্যবসা-বাণিজ্য তছনছ! পেন্টাগনের তথ্য ফাঁস : ১০ দিনের বেশি যুদ্ধ চললে ফুরিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা প্রশ্নে হাইকোর্টে রিট চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে ইরান ইস্যুতে ট্রাম্পের উদাসীনতা, পরিস্থিতি পর্যবেক্ষণে তেহরান সরকারি কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে জরুরি নির্দেশনা খামেনির দাফনের স্থান নির্ধারণ অনিশ্চয়তা কাটিয়ে পূর্ণাঙ্গ সিলেবাসে হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে কংগ্রেসের উদ্যোগ

ব্যাংককে দুই সপ্তাহের জন্য সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২ জানুয়ারী, ২০২১
  • ২২৬ বার

বিশ্বের অনেক দেশে ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে করোনার নতুন ধরন। এ নিয়ে বিশ্বজুড়ে ফের বাড়ছে শঙ্কা। নতুন ধরনের করোনাভাইরাস প্রতিরোধে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের সব শিক্ষা প্রতিষ্ঠানে দুই সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। শুক্রবার দেশটির সরকার এ ঘোষণা দেয়।

চ্যানেল নিউজ এশিয়া’র খবরে বলা হয়েছে, শুক্রবার দেশটিতে ২৭৯ জনের শরীরে নতুন ধরনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের বেশির ভাগ সামুথ সাখুন ও পূবাঞ্চলীয় রায়ং প্রদেশের।

ব্যাংকক মেট্রোলিটেনের প্রশাসনিক কর্মকর্তা পংসাকর্ন ওয়ানমুয়াং বলেন, আমরা শিক্ষার্থীদের ও অন্যান্য ব্যবসায়ের সঙ্গে জড়িত ব্যক্তিদের শরীরে নতুন ধরনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ জন্য সব শিক্ষা প্রতিষ্ঠান দুই সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামি ৪ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত এসব প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

থাইল্যান্ডে এখন পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছেন ৭ হাজার ১৬৩ জন। এরমধ্যে প্রাণ হারিয়েছেন ৬৩ জন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com