রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন

চট্টগ্রাম সিটি নির্বাচনে কাল ভোট , মাঠে থাকবে ৮ হাজার পুলিশ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ জানুয়ারী, ২০২১
  • ২১৭ বার

আগামীকাল বুধবার শুরু হতে যাচ্ছে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন। যেখানে ৭৩৫ কেন্দ্রের মধ্যে গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে ৪২৯টি কেন্দ্রকে। এসব কেন্দ্রকে বিবেচনায় রেখে নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের আট হাজার সদস্য মাঠে থাকছেন। আজ মঙ্গলবার সকালে পুলিশ সদর দপ্তর এক খুদে বার্তায় এই তথ্য জানায়।

আগামীকাল বুধবার সকাল আটটা থেকে শুরু হয়ে এ ভোটগ্রহণ চলবে বিকেল চারটা পর্যন্ত। যেখানে ১৯ লাখ ৩৮ হাজার ৭০৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এবার মেয়র পদে ৭ জন এবং কাউন্সিলর পদে নির্বাচন করছেন ২২৫ জন।

মূলত আওয়ামী লীগ-সমর্থিত কাউন্সিলর ও বিদ্রোহী প্রার্থীদের দ্বন্দ্বে উত্তপ্ত হয়ে উঠেছে নির্বাচনী মাঠ। প্রচারের ফাঁকে এলাকায় ফিরেছে চিহ্নিত সন্ত্রাসীরাও। তাই ভোটের দিন কেন্দ্রের সুষ্ঠু পরিবেশ নিয়ে ভোটারদের পাশাপাশি শঙ্কায় রয়েছেন বেশির ভাগ প্রার্থীও।

নগর পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর সংবাদমাধ্যমকে জানান, ভোটকেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা থাকবে। ভোটাররা নির্ভয়ে ভোট দিতে পারবেন। এর আগে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হবে বলে গত রোববার চট্টগ্রাম সার্কিট হাউসে আইনশৃঙ্খলা কমিটির এক সভায় আশ্বস্ত করেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com