শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

ভিপি নুর-মান্নাকে টিকা দিলে ভারতীয় অ্যালার্জি কমবে : জবি উপাচার্য

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২১
  • ২২৫ বার

ডা. জাফরুল্লাহ চৌধুরী করোনার টিকা নিয়েছেন, এখন ভিপি নুর আর নাগরিক ঐক্যের আহ্বায়ক মান্নাকে টিকা দিলে ভারতীয় অ্যালার্জি কমবে বলে মন্তব্য করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান। আজ বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কনভেনশন সেন্টারে করোনার টিকাগ্রহণের পর তিনি এ মন্তব্য করেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, ‌‌‘ডা. জাফরুল্লাহ চৌধুরী যেহেতু টিকা নিয়ে ফেলেছেন। এখন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে টিকা দিলে ভারতীয় অ্যালার্জি কমে যাবে।’

তিনি বলেন, ‘অ্যালার্জি দুই রকমের। একটি শারীরিক, আরেকটা ভারতীয়। যাদের ভারতীয় অ্যালার্জি আছে তাদের টিকা না নেওয়াই ভালো। যাদের ভারতীয় অ্যালার্জি তারা পাকিস্তান থেকে টিকা ক্রয় করুক বা অন্য কোথাও থেকে ক্রয় করুক।’

এ সময় নিজের টিকাগ্রহণের ব্যাপারে জবি উপাচার্য জানান, ‘আমি সস্ত্রীক করোনাভাইরাসের টিকা নিয়েছি। এখন পর্যন্ত ভালোই আছি। কোনো রকম সমস্যা বা পার্শ্বপ্রতিক্রিয়া হচ্ছে না। ইনজেকশন দেওয়ার সময়ও কোনো সমস্যা হয়নি। আমরা ইনজেকশন দেওয়ার সময় যে ব্যথা পাই সেটাও হয়নি। বরং টের পাওয়ার আগেই ইনজেকশন দেওয়া হয়ে গেছে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com