বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার-রয়টার্সের প্রতিবেদন আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানা মিথিলা নয়, ‘অ্যালেন স্বপন’র সঙ্গী এবার প্রভা সর্বকনিষ্ঠ হিসেবে ‘ক্যারিয়ার সুপার স্ল্যাম’ জিতলেন আলকারাজ সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩১ কারখানা

ম্যাচ শেষ না করেই ফিরে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা নারী দল

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১২ এপ্রিল, ২০২১
  • ২৪২ বার

দেশের চলমান লকডাউনের কারণে আগামী ১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য সব ধরনের ফ্লাইট স্থগিত করেছে সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ (সিএএবি)। এমন পরিস্থিতিতে নিজ দেশে ফিরতে বিপাকে পড়া দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দল এক ম্যাচ বাকি থাকতেই দেশে ফিরে যাচ্ছে। ফ্লাইট জটিলতা এড়াতে আগামীকাল মঙ্গলবার সকালে নিজ দেশে ফিরবে তারা।

লকডাউন ঘোষণার আগেই বাংলাদেশে এসেছিল তারা। এরপর ৫ এপ্রিল থেকে লকডাউন হলেও দর্শকশূন্য মাঠে বাংলাদেশ নারী ক্রিকেট দলের সঙ্গে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের চারটি ম্যাচ শেষ করেছে প্রোটিয়া মেয়েরা। চার ম্যাচের সবকয়টি জিতেছে সালমা খাতুনেরা। সিরিজের শেষ ম্যাচ হওয়ার কথা ছিল আগামীকাল। কিন্তু ফ্লাইট বন্ধ হয়ে গেলে ১৪ তারিখে দেশে ফিরতে পারবে না সফরকারীরা। যার কারণে এক ম্যাচ বাকি থাকতেই নিজ দেশে ফিরে যাচ্ছে তারা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক শরিফুল আলম নাদেল জানিয়েছেন, চলমান লকডাউনের কারণে বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা নারী দলের শেষ ম্যাচ খেলা হচ্ছে না। তারা দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশ ত্যাগ করতে চাচ্ছে। কেননা লকডাউনের কারণে সামনে কোনো ফ্লাইট নেই। তাই শেষ ম্যাচ না খেলেই দেশে ফিরতে যাচ্ছে তারা। এ বিষয়ে বিসিবি ও ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com