বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা অর্থনৈতিক সুনামি! ব্যবসা-বাণিজ্য তছনছ! পেন্টাগনের তথ্য ফাঁস : ১০ দিনের বেশি যুদ্ধ চললে ফুরিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা প্রশ্নে হাইকোর্টে রিট চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে ইরান ইস্যুতে ট্রাম্পের উদাসীনতা, পরিস্থিতি পর্যবেক্ষণে তেহরান সরকারি কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে জরুরি নির্দেশনা খামেনির দাফনের স্থান নির্ধারণ অনিশ্চয়তা কাটিয়ে পূর্ণাঙ্গ সিলেবাসে হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে কংগ্রেসের উদ্যোগ

বিএনপির প্রতি জনগণের ‘আগ্রহ’ নেই : কাদের

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২ জুন, ২০২১
  • ১৯৬ বার

দেশের রাজনীতিতে বিএনপির থাকা না থাকা নিয়ে জনগণের কোন আগ্রহ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ বুধবার সকালে সরকারি বাসভবনে ব্রিফিংকালে এসব মন্তব্য করেন তিনি। এসময় বিএনপি জনআস্থার তীব্র সংকটে ভুগছে বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপি নেতারা বলেছেন- তারা আছেন এবং রাজনীতিতে সোচ্চার, এমন বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, বিএনপি আছে তবে ভিন্ন কায়দায়। তাইতো জনগণ মনে করে বিএনপি আছে বলে ষড়যন্ত্র ও আন্দোলনের নামে আগুন সন্ত্রাসও আছে।

বেগম খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে বিএনপি নেতাদের বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, এসব বক্তব্য বিএনপির চলমান ভাঙা রেকর্ড, যা তারা বাজিয়েই যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিকতাই বেগম জিয়ার সাজা স্থগিত করে তাকে বাসায় চিকিৎসা নেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, তাদের মাঝে এতটুকু কৃতজ্ঞতাবোধও নেই।

সরকারের পায়ের নিচে নাকি মাটি নেই, সরকার গণবিচ্ছিন্ন, বিএনপি মহাসচিবের এমন বক্তব্য প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানতে চান- বিচ্ছিন্নতার মাপকাঠি কী? নির্বাচনই যদি মাপকাঠি হয় তাহলে সাম্প্রতিক নির্বাচন, উপনির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচনসহ অন্যান্য প্রায় সব নির্বাচনে প্রমাণ হয়েছে জনগণ কার সাথে আছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি জলাতঙ্ক রোগের মতো জনগণ ও নির্বাচন আতঙ্কে ভুগছে। সরকার নাকি দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে, বিএনপি নেতাদের এমন অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, তাদের এমন কথায় মানুষ হাসে। এসময় দেশের অর্থনীতি শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নশীল অর্থনীতির মর্যাদায় অভিষিক্ত বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com