বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার পর করোনায় আক্রান্ত এমপি গোপাল

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৭ জুন, ২০২১
  • ১৯০ বার

টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার প্রায় দুই মাস পর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের এমপি মনোরঞ্জন শীল গোপাল। গত শনিবার সন্ধ্যায় তার করোনা পজিটিভ রিপোর্ট আসে বলে জানা গেছে। এর আগে গত শুক্রবার জাতীয় সংসদ ভবনের মেডিকেল সেন্টারে নমুনা দেওয়া হয়েছিল তার। বর্তমানে তিনি ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউয়ের ন্যাম ভবনের এমপি হোস্টেলের ৬ নম্বর ভবনের ৩০২ নম্বর কক্ষে অবস্থান করছেন।

এ প্রসঙ্গে এমপি গোপাল বলেন, ‘সংসদে প্রবেশের আগে বাধ্যতামূলক করোনা টেস্ট করতে হয়। সে কারণে জাতীয় সংসদ ভবনের মেডিকেল সেন্টারে নমুনা দেন। গত শনিবার রিপোর্ট আসে তিনি করোনা পজিটিভ।’ তিনি জানান, শরীরে জ্বর ও ব্যথা অনুভব করছেন। তবে শারীরিকভাবে ভালো আছেন।’

জানা গেছে, দেশে করোনার টিকা কার্যক্রম শুরুর প্রথম দিনই ৭ ফেব্রুয়ারি এমপি গোপাল কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে টিকা নেন। গত ৮ এপ্রিল তিনি করোনার টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com