বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম :
মার্কিন পাসপোর্টে নিজের ছবি বসাচ্ছেন ট্রাম্প রেওয়াজ ভেঙে ভোটের সকালেই বুথ পরিদর্শনে মমতা ট্রাম্প ও রাজা চার্লস একমত. ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না শত্রুর যেকোনো পদক্ষেপে রণক্ষেত্রে কঠোর জবাব দেবে ইরান প্রশাসনিক ও অর্থনৈতিক বিকেন্দ্রীকরণে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিচ্ছে সরকার ফেসবুক পোস্টের জেরে সাবেক এফবিআই পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা সিরিজ জয়ের লড়াইয়ে কেমন হবে বাংলাদেশের একাদশ বিশ্ববাজারে আরেক দফা বাড়ল তেলের দাম দেশের ৪ নদীর পানি বিপৎসীমার ওপরে, ৫ জেলায় বন্যার আভাস ইরানকে সহযোগিতা করায় ৩৫ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

যেকোনো সময় সুসংবাদ দিতে পারি : হিমি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৩ জুন, ২০২১
  • ২১১ বার

একের পর এক ধারাবাহিক নাটকের কাজ নিয়ে ব্যস্ত আছেন মডেল-অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। তার হাতে এখন ছয়টি ধারাবাহিকের কাজ আছে বলে জানান তিনি। এর মধ্যে চলতি মাস থেকে মুসাফির রনির ‘সেন্টিমেন্টাল ফ্যামিলি’ ও শেখ নাজমুল হুদা ইমনের ‘কুল এইজ’ ধারাবাহিকের শুটিং শুরু করেছেন।

হিমির ভাষ্য, ‘বিভিন্ন টিভি চ্যানেলে আমার অভিনীত তিনটি ধারাবাহিক প্রচার হচ্ছে। এগুলো হলো- মুরাদ পারভেজের ‘স্মৃতির আল্পনা আঁকি’, শামিম জামানের ‘প্রিয়জন’ ও সোহেল রানা ইমনের ‘গোবিন্দপুরের গল্প’। এছাড়াও সামনে আরও কয়েকটি নতুন ধারাবাহিক প্রচারে আসবে। আপাতত সেসব নাটকের শুটিং নিয়েই ব্যস্ত আছি।’

তিনি আরও বলেন, ‘করোনা পরিস্থিতির কারণে মাঝে বেশ কিছুদিন কাজ থেকে দূরে ছিলাম। এখন আবার কাজে নিয়মিত হয়েছি। অনেক সতর্কতা নিয়ে কাজ করছি। অনেক কাজ জমে আছে। ধারাবাহিকের পাশাপাশি বেশ ক’টি খণ্ড নাটকের কাজও করছি।’

হিমি জানান, ঈদের জন্য ‘গোলাপি এখন ট্রেনে’ শিরোনামে একটি নাটকের শুটিং শেষ করেছেন তিনি। এটি নির্মাণ করেছেন বর্ন নাথ। এসবের বাইরে ডিজিটাল প্ল্যাটফরমের জন্যও কিছু কাজের কথা হচ্ছে।

ছোটপর্দার বাইরে এই গ্ল্যামারকন্যাকে ‘হঠাৎ দেখা’ শিরোনামের একটি সিনেমায় দেখা গেছে। সিনেমা নিয়ে তার পরিকল্পনার কথা জানতে চাইলে হিমি বলেন, ‘নতুন অনেক ছবিরই প্রস্তাব পাই। কিন্তু যে ধরনের গল্পে কাজ করতে আগ্রহী, সেটি পাচ্ছি না। তাই অপেক্ষায় আছি। যেকোনো সময় সুসংবাদ দিতে পারি।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com