মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

ব্রাজিলের মুখোমুখি চিলি, ম্যাচটি কখন, কীভাবে দেখবেন

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২ জুলাই, ২০২১
  • ২০০ বার

কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে চিলির বিপক্ষে লড়বে ব্রাজিল। গ্রুপ পর্বে অপরাজিত থাকা নেইমার-ফিরমিনোরা চিলির বাধা টপকাতে পারলেই উঠে যাবে সেমিফাইনালে। শনিবার বাংলাদেশ সময় ভোর ৬টায় রিও ডি জেনেরিওতে ব্রাজিলের মুখোমুখি হবে চিলি। এর আগের রাত ৩টায় মুখোমুখি হবে পেরু-প্যারাগুয়ে। বাংলাদেশে সরাসরি খেলাটি দেখা যাবে ভারতীয় চ্যানেল সনি নেটওয়ার্কে।

ব্রাজিলের বিপক্ষে মাঠে ফিরছেন চিলি তারকা ফরোয়ার্ড আলেক্সি সানচেজ। চোট কাটিয়ে ব্রাজিলের ম্যাচ দিয়ে মাঠ ফিরবেন তিনি। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচে বিশ্রাম কাটিয়ে মাঠে ফিরবেন আক্রমণের ত্রাতা নেইমার জুনিয়র, ডিফেন্ডার থিয়াগো সিলভা ও ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুস। এছাড়াও ইকুয়েডরের বিপক্ষে শেষ সময়ে মাঠে নামা ব্রাজিলিয়ান অধিনায়ক ক্যাসেমিরো থাকবেন শুরুর একাদশে।

ব্রাজিলের বিপক্ষে চিলির ইতিহাস নিতান্তই খারাপ। এখন পর্যন্ত সেলেসাওদের সঙ্গে ৭২ বারের দেখায় ৫১টি ম্যাচে হেরেছে তারা। সেই তুলনায় ব্রাজিলের বিপক্ষে জয় পেয়েছে মাত্র ৮টি। বাকি ১৩ ম্যাচে ড্র। কোপার এই আসরে গ্রুপ পর্বে তিন জয় আর এক ড্র নিয়ে চ্যাম্পিয়ন হয়ে শেষ আট উঠে আসে ব্রাজিল। অন্য দিকে গ্রুপ পর্বে কেবল বলিভিয়াকে হারাতে পেরেছিল চিলি।ৎ

সম্ভাব্য ব্রাজিল একাদশ : অ্যালিসন বেকার, এমারসন, ইডার মিলিটাও, মারকুইনহোস, অ্যালেক্স স্যান্ড্রো, লুকাস পাকুয়েটা, ক্যাসিমোরা, এভারটন রিবেইরো, গ্যাব্রিয়েল জেসুস, রবার্তো ফিরমিনো ও নেইমার।

সম্ভাব্য চিলি একাদশ : ক্লোদিও ব্রাভো; মৌরিসিও ইসলা, গ্যারি মেডেল, গিলারমো মেরিপান, ইউজিনিও মেনা; আর্টুরো ভিদাল, এরিক পালগার, সানচেজ, জিন মেনেসিস; ফিলিপ মোরা ও এডুয়ার্ডো ভার্গাস।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com