বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

যুক্তরাজ্যে নার্সের বিরুদ্ধে ৮ শিশু হত্যা ও ১০ শিশু হত্যাচেষ্টার অভিযোগ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১
  • ২৪৪ বার

যুক্তরাজ্যে ম্যানচেস্টারে লুসি লেটবির (৩১) নামের এক নার্সের বিরুদ্ধে ৮ শিশুকে হত্যা করার অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, হাসপাতালে চিকিৎসা নিতে আসা নতুন জন্ম নেয়াসহ আরো ১০ শিশুকে হত্যার চেষ্টার অভিযোগে গতকাল সোমবার তাকে আদালতে তোলা হয়েছে। লুচি এই হাসপাতালের নিওনেটাল ইউনিটে নার্সের দায়িত্বে থাকাকালীন ২০১৫ সাল হতে ২০১৬ সালের মধ্যে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে পাঁচ ছেলে ও তিন মেয়ে রয়েছে। এছাড়াও যে ১০ জনকে হত্যার চেষ্টা করা হয় তাদের মধ্যে পাঁচ ছেলে ও পাঁচ মেয়ে শিশু রয়েছে। তার বিরুদ্ধে ১৮টি অভিযোগ আনা হয়েছে। ঘটনাটি ঘটেছে ম্যানচেস্টার শহরের চেষ্টার হসপিটালে। ২০১৫ সাল হতে ২০১৬ সালের মধ্যে হাসপাতালে পর পর কয়েকটি শিশুর মৃত্যু হয়। পরে লুসিকে ঘটনার সাথে জড়িত সন্দেহে গ্রেপ্তার করে পুলিশ।

ঘটনার তদন্তে করতে নেমে পুলিশ জানতে পারে ঘটনার সাথে লুসি জড়িত, সেই খুন করে এসব শিশুকে। এ ঘটনার জন্য নার্স দায়ী বলে অভিযোগ করেছে চেষ্টার হসপিটাল কর্তৃপক্ষ। কয়েকজন অভিভাবকের অভিযোগের প্রেক্ষিতে তারা তদন্ত করতে নেমে লুসি দায়ী বলে প্রমাণ পায়। বর্তমানে ম্যানচেস্টার ক্রাউন কোর্টে লুসি লেটবির বিচার চলছে। আগামী বছর অক্টোবরে বিচারের রায় হতে পারে বলে জানিয়েছে স্কাই নিউজ। তবে লুসি ৮ শিশু হত্যা ও ১০ শিশু হত্যার চেষ্টা কথা এখনও স্বীকার করেনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com