বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন, হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

আসিফ ঝড়ে আফগানদের হারালো পাকিস্তান

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৩০ অক্টোবর, ২০২১
  • ১৯৫ বার

দুই ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ২৪ রান। শোয়েব মালিক ফিরে গেলে ক্রিজে আসেন নতুন ব্যাটসম্যান আসিফ আলী। অন্যপ্রান্তে থাকা শাদাব খানের সঙ্গে প্রান্ত বদল না করে নিজেই ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আফিস। বল করতে আসা করিম জানাতকে এক ওভারেই চারটি ছক্কা হাঁকিয়ে জয় নিশ্চিত করেন এই ব্যাটসম্যান। টানা তিন জয়ে সেমি-ফাইনালের দিকে এক পা দিয়ে রাখলো পাকিস্তান।

আজ শুক্রবার রাতে ‍দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি পাঁচ উইকেট হাতে রেখে জয়লাভ করে পাকিস্তান। ব্যাট হাতে ৭ বলে ২৪ রানের ঝড়ো ইনিংস খেলেন আসিফ। দলের হয়ে সর্বোচ্চ ৫১ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন অধিনায়ক বাবর আজম। এর আগে নির্ধারিত ওভারে ছয় উইকেট হারিয়ে ১৪৭ রানের সংগ্রহ গড়েছিল আফগানরা।

লক্ষ্য তাড়ায় শুরুটা ভালো হয়নি পাকিস্তানের। ওপেনার মোহাম্মদ রিজওয়ান ফেরেন মাত্র ৮ রান করে। দ্বিতীয় উইকেটের জুটিতে আরেক ওপেনার বাবরের সঙ্গে ৬৩ রানের জুটি গড়েন ফখর জামান। ২৫ বলে ৩০ রান করা এই ব্যাটসম্যানকে ফেরান মোহাম্মদ নবী। নতুন ব্যাটসম্যান হিসেবে ক্রিজে এসে রশিদ খানের গুললি উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ হন মোহাম্মদ হাফিজ (১০)।

অভিজ্ঞ ব্যাটসম্যান শোয়েব মালিককে নিয়ে ব্যক্তিগত অর্ধশতক তুলে নেন বাবর আজম। বিশ্বকাপে এটি তার দ্বিতীয় ফিফটি। এরপরই ফেরেন তিনি। দলের বিপদের সময় মালিকেও ফেরান নাবিন উল হক। শেষ দিকে ক্রিজে এসে ঝড়ো ব্যাটে ৭ বলে ২৪ রান তুলে ৬ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করেন আসিফ।

এর আগে, পাকিস্তানের বিপক্ষে দেখেশুনে খেলার বিপরীতে হার্ড হিটিং আক্রমণে যায় আফগানিস্তান। রান ঠিকই এসেছে কিন্তু পাওয়ার প্লেতেই চার উইকেট হারায় তারা। এরপর করিম জানাত ও নাজিবুল্লাহ জাদরানের ২৫ রানের জুটিও ভাঙেন ওয়াসিম। ১৭ বলে ১৫ রান করে সাজঘরে ফেরেন করিম।

দলীয় ৭৬ রানের মাথায় নাজিবুল্লাহ জর্দানকে সাজঘরে ফেরান সাদাব খান। ২১ বলে ২২ করে কট বিহাইন্ড হন তিনি। শেষের দিকে অধিনায়ক মোহাম্মদ নবী ও গুলবাদিন নাইবের ৭০ রানের ঝড়ো জুটিতে ১৪৭ রানের সংগ্রহ পায় আফগানরা। ব্যাট হাতে ২৫ বলে ৩৫ করেন গুলবাদিন। একই সংখ্যক রান করে অন্যপ্রান্তে অপরাজিত ছিলেন নবী।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com