বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা অর্থনৈতিক সুনামি! ব্যবসা-বাণিজ্য তছনছ! পেন্টাগনের তথ্য ফাঁস : ১০ দিনের বেশি যুদ্ধ চললে ফুরিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা প্রশ্নে হাইকোর্টে রিট চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে ইরান ইস্যুতে ট্রাম্পের উদাসীনতা, পরিস্থিতি পর্যবেক্ষণে তেহরান সরকারি কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে জরুরি নির্দেশনা খামেনির দাফনের স্থান নির্ধারণ অনিশ্চয়তা কাটিয়ে পূর্ণাঙ্গ সিলেবাসে হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে কংগ্রেসের উদ্যোগ

এবার ক্রিকেটারের নামই বদলে দিলো বিসিবি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১
  • ২১৪ বার

বিশ্বকাপের পর থেকে ভুল যেন শেষই হচ্ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। একের পর এক ভুল পাওয়া যাচ্ছে দেশের ক্রিকেটে নিয়ন্ত্রণ সংস্থাটির কাছ থেকে। পাকিস্তান সিরিজের শুরু থেকেই বিসিবির বিভিন্ন কাজে ভুল দেখা যাচ্ছে। এর মধ্যে প্লেয়ারের মাথা কেটে অন্য প্লেয়ারকে লাগনো, টিকিটে সময়ের ভুল কিংবা টিম লিস্টে দেশের নামের বানান ভুল সবই দেখা গিয়েছে। এবার ক্রিকেটারের নামই বদলে দিয়েছে বিসিবি।

পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে দলে জায়গা পেয়েছেন পেসার ‘সৈয়দ খালেদ আহমেদ’। আড়াই বছর পর জাতীয় দলে ডাক পাওয়া এই ক্রিকেটারের নাম টিম লিস্টে ‘সৈয়দ খালেদ হোসেন’ লিখেছে বিসিবি। যদিও তার মূল নাম এতদিন ধরে হোসেন না আহমেদ বলেই জানতো সবাই।

এর আগেও এ ধরনের ভুল পাওয়া গেছে সংস্থাটির কাজ থেকে। পাকিস্তানের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে সাকিব আল হাসানের মাথায় কেটে শহিদুল ইসলামের মাথা বসিয়ে দেয় তারা। যদিও এর কারণে পরিচালক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করে বিসিবি। এরপর চট্টগ্রাম টেস্টের টিকিটে ম্যাচ শুরুর সময় সকাল ১০টার পরিবর্তে রাত ১০টা লিখা ছিল। শুধু তাই নয় প্রথম টেস্টের টিম লিস্টে বাংলাদেশ বানানও ছিল ভুলভাবে লিখা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com