বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা অর্থনৈতিক সুনামি! ব্যবসা-বাণিজ্য তছনছ! পেন্টাগনের তথ্য ফাঁস : ১০ দিনের বেশি যুদ্ধ চললে ফুরিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা প্রশ্নে হাইকোর্টে রিট চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে ইরান ইস্যুতে ট্রাম্পের উদাসীনতা, পরিস্থিতি পর্যবেক্ষণে তেহরান সরকারি কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে জরুরি নির্দেশনা খামেনির দাফনের স্থান নির্ধারণ অনিশ্চয়তা কাটিয়ে পূর্ণাঙ্গ সিলেবাসে হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে কংগ্রেসের উদ্যোগ

কেন্টাকিতে টর্নেডোতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭৪, নিখোঁজ ১০৯

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১
  • ২০২ বার

যুক্তরাষ্ট্রের কেন্টাকি রাজ্যে আঘাত হানা টর্নেডোতে মৃতের সংখ্যা বেড়ে ৭৪ জনে দাঁড়িয়েছে। এছাড়া শুক্র ও শনিবারে আঘাত হানা এই টর্নেডোতে আরো এক শ’ নয়জন নিখোঁজ রয়েছেন।

সোমবার বিকেলে কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেশির এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।

তিনি বলেন, ‘আমরা আশঙ্কা করছি মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।’

এদিকে কেন্টাকি ছাড়াও এই টর্নেডোতে আরো চার রাজ্যে অন্তত ১৪ জনের প্রাণহানীর খবর পাওয়া গেছে। এর মধ্যে ইলিনয়েসে ছয়জন, টেনেসিতে চারজন, আরকানসাসে দুইজন এবং মিসৌরিতে দুইজনের প্রাণ হারানোর খবর পাওয়া গেছে।

এই নিয়ে টর্নেডোতে মোট ৮৮ জনের প্রাণহানীর খবর পাওয়া গেলো।

অ্যান্ডি বেশির জানান, ন্যাশনাল গার্ডের মোট ৯৫ সদস্য নিহত ও নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে রয়েছেন।

প্রেসিডেন্ট জো বাইডেন ইতোমধ্যেই কেন্টাকিকে ‘দুর্যোগ উপদ্রুত এলাকা’ হিসেবে ঘোষণা করেছেন। রাজ্যের সার্বিক অবস্থা পরিদর্শনে বুধবার তিনি কেন্টাকিতে যেতে পারেন।

সূত্র : সিএনএন

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com