মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার-রয়টার্সের প্রতিবেদন আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানা মিথিলা নয়, ‘অ্যালেন স্বপন’র সঙ্গী এবার প্রভা সর্বকনিষ্ঠ হিসেবে ‘ক্যারিয়ার সুপার স্ল্যাম’ জিতলেন আলকারাজ সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩১ কারখানা

টিকা নেওয়ার বাধ্যতামূলক আইন কার্যকর করল অস্ট্রিয়া

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ২১০ বার

করোনা মহামারির বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবে প্রাপ্তবয়স্কদের সবার টিকা নেওয়া নিশ্চিত করতে বাধ্যতামূলক আইন প্রয়োগ করছে ইউরোপের দেশ অস্ট্রিয়া। আজ শনিবার থেকে এ আইন কার্যকর হবে। দেশটিতে ১৮ বছরের ওপরে যাদের বয়স তারা টিকা না নিলে বড় অংকের জরিমানা গুণতে হবে।

এএফপির খবরে বলা হয়েছে, ইউরোপীয় ইউনিয়নভুক্ত কোনো দেশে এটি একটি নজিরবিহীন পদক্ষেপ।

অস্ট্রিয়ার পার্লামেন্টে গত ২০ জানুয়ারি এ প্রস্তাব পাস হয়। পরে প্রেসিডেন্ট আলেকজান্ডার ভ্যান দার বেলেনের স্বাক্ষরের মধ্য দিয়ে এটি আইনে পরিণত হয়।

এএফপি জানায়, অস্ট্রিয়ায় টিকা না নিলে কেউ রেস্টুরেন্ট, স্টেডিয়াম ও সাংস্কৃতিক ভেনু্যসমূহে যেতে পারছেন না। নতুন আইনের কারণে তাদের জরিমানাও গুণতে হবে। জরিমানার পরিমাণ ৬৯০ থেকে ৪ হাজার ১০০ ডলার পর্যন্ত হতে পারে। তবে শর্ত হলো দুসপ্তাহের মধ্যে টিকা নিলে তাদের আর জরিমানা দেওয়া লাগবে না।

সমালোচনা সত্ত্বেও সরকার এ আইন প্রয়োগের উদ্যোগ নিয়েছে। নতুন এ কঠোর আইনের বিরুদ্ধে প্রচারণাকারী ম্যানুয়েল ক্রুটগার্টনার বলেছেন, ইউরোপের আর কোনো দেশেই বাধ্যতামূলক ভ্যাকসিন নীতি চালু নেই।

এএফপি আরও জানিয়েছে, জার্মানিতে এ ধরনের উদ্যোগ নেওয়া হলেও রাজনৈতিক মতবিরোধের কারণে শেষ পর্যন্ত তারা তা কার্যকার করতে পারেনি।

এদিকে, টিকা নেওয়ার বাধ্যতামূলক এ আইনকে ‘কঠোর’ আখ্যা দিয়ে এর বিরুদ্ধে অস্ট্রিয়ার রাস্তায় হাজার হাজার লোক বিক্ষোভ করেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com