বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার-রয়টার্সের প্রতিবেদন আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানা মিথিলা নয়, ‘অ্যালেন স্বপন’র সঙ্গী এবার প্রভা সর্বকনিষ্ঠ হিসেবে ‘ক্যারিয়ার সুপার স্ল্যাম’ জিতলেন আলকারাজ সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩১ কারখানা

চীনের কাছে সামরিক সহায়তা চাইনি, দাবি রাশিয়ার

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
  • ১৭৩ বার

চীনের কাছ থেকে সামরিক এবং অর্থনৈতিক সহায়তা চেয়েছে রাশিয়া। এমনটাই দাবি করেছিলেন মার্কিন কর্মকর্তারা। কিন্তু তাদের এই দাবি অস্বীকার করেছে মস্কো। আজ সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, রাশিয়া চীনকে সামরিক সহায়তার জন্য অনুরোধ করেনি। ইউক্রেনে রাশিয়ার বিশেষ অভিযান চালিয়ে যাওয়ার স্বাধীন সম্ভাবনা রয়েছে।

তিনি বলেন, ইউক্রেনে সামরিক অভিযান পরিচালনার জন্য রাশিয়ার পরিকল্পনা পুরোপুরি বাস্তবায়িত হবে এবং এটা মূল সময়সূচির সাথে সামঞ্জস্যপূর্ণ হবে।

ক্রেমলিন আরও বলেছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে যেভাবে অভিযান পরিচালনা করছেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সেভাবে মন্তব্য করছে না।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com