সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ইরানি তেলে নিষেধাজ্ঞা শিথিল ও জব্দ সম্পদ মুক্তির দাবি আরাগচির মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় স্টারমার পদত্যাগ করবেন, দাবি ট্রাম্পের—‘গুঞ্জন’ বলে উড়িয়ে দিল ডাউনিং স্ট্রিট ইসরায়েল লেবানন থেকে না সরলে কোনো আলোচনা নয়: ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের অর্ধশতাধিক গ্রাম প্লাবিত বিশ্বে জ্বালানি উদ্বেগ বাড়লেও তেলের মজুতে স্বস্তিতে চীন ২০ দিনে রেমিট্যান্স এলো ১৯৫ কোটি ডলার অস্ট্রিয়ার বিপক্ষে নিশ্চিন্তে জিতবে আর্জেন্টিনা, বলছে অপ্টা আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী

দুই ব্যক্তিকে ধর্ষণের অভিযোগে এসআই কারাগারে

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৯ মার্চ, ২০২২
  • ১৬৯ বার

দুই ব্যক্তিকে ধর্ষণের অভিযোগে রংপুরের পীরগাছা থানার এসআই স্বপন কুমার রায়কে গ্রেপ্তার করে গতকাল শুক্রবার সন্ধ্যায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। পীরগাছা থানার ওসি সরেস চন্দ্র এসব তথ্য জানিয়েছেন।

অভিযুক্ত স্বপনের বাড়ি নীলফামারীর ডিমলা উপজেলায়। এ ঘটনায় ভুক্তভোগী এক ব্যক্তির ভাই শুক্রবার পীরগাছা থানায় মামলা করেছেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ছয় মাস আগে এসআই হিসেবে পীরগাছা থানায় যোগদান করেন স্বপন। তিনি পীরগাছা বাজারে জনৈক রিপন স্বর্ণকারের বাড়িতে ভাড়া থাকতেন। গত ১৬ মার্চ সন্ধ্যায় স্থানীয় এক রিকশাচালককে বাড়িতে কাজের কথা বলে ডেকে নিয়ে নেশা জাতীয় ট্যাবলেট খাইয়ে তাকে ধর্ষণ করেন। ওই ব্যক্তি অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়, পরে সেখান থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ছাড়া আরও এক ব্যক্তিকে একই কায়দায় বাসায় ডেকে নেন এসআই স্বপন। এর মধ্যে আগের ধর্ষণের ঘটনাটি জানাজানি হলে পীরগাছা বাজারের ব্যবসায়ীরা তার বাসা ঘেরাওয়ের পর বিক্ষোভ করেন। খবর পেয়ে পীরগাছা থানা পুলিশ বৃহস্পতিবার মধ্যরাতে স্বপনের বাসায় গিয়ে আরেক ভুক্তভোগীকে উদ্ধার করে। পরে এসআই স্বপনকে থানায় নিয়ে গেলে তিনি ঘটনা স্বীকার করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com