বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

কিয়েভে রুশ হামলায় প্রাণ গেল রুশ সাংবাদিকের

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২
  • ১৭৬ বার

কিয়েভে রুশ হামলায় ধ্বংসযজ্ঞের খবর সংগ্রহ করতে গিয়ে গোলাবর্ষণে রুশ নারী সাংবাদিক ওকসানা বাউলিনা নিহত হয়েছেন। রাশিয়ার একটি স্বতন্ত্র সংবাদমাধ্যম দ্য ইনসাইডার-এ কর্মরত ছিলেন তিনি। আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

দ্য ইনসাইডার জানায়, রাজধানীর পোদিল জেলায় রুশ বাহিনীর গোলাবর্ষণে সৃষ্ট ধ্বংসযজ্ঞের ভিডিও ধারণের সময় নিহত হন ওকসানা।

প্যারিসভিত্তিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ) এক টুইটে বলেছে, ইউক্রেনের কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলায় রুশ সাংবাদিক ওকসানা বাউলিনা নিহত হয়েছেন। তিনি রাশিয়ার অনুসন্ধানী একটি সাইটের সাংবাদিক ছিলেন। সাংবাদিকেরা অবশ্যই যুদ্ধের লক্ষ্যবস্তু হওয়া উচিত নয়।

বিবিসি জানিয়েছে, রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনির সঙ্গে তার ইউটিউব চ্যানেলে কয়েক বছর কাজ করার পর ওকসানাকে রাশিয়া ছাড়তে হয়।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার পাশাপাশি দক্ষিণ, পূর্ব ও উত্তর তিন দিক থেকে ইউক্রেনে ঢুকে পড়ে রুশ বাহিনী। রাজধানী কিয়েভের তিন দিক ঘিরে অগ্রসর হওয়ার চেষ্টা করছে তারা। তবে ইউক্রেনীয় বাহিনীর প্রতিরোধ ও পাল্টা হামলার কারণে সামনে এগোতে তাদের বেগ পেতে হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com