সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
স্টারমার পদত্যাগ করবেন, দাবি ট্রাম্পের—‘গুঞ্জন’ বলে উড়িয়ে দিল ডাউনিং স্ট্রিট ইসরায়েল লেবানন থেকে না সরলে কোনো আলোচনা নয়: ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের অর্ধশতাধিক গ্রাম প্লাবিত বিশ্বে জ্বালানি উদ্বেগ বাড়লেও তেলের মজুতে স্বস্তিতে চীন ২০ দিনে রেমিট্যান্স এলো ১৯৫ কোটি ডলার অস্ট্রিয়ার বিপক্ষে নিশ্চিন্তে জিতবে আর্জেন্টিনা, বলছে অপ্টা আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী ‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা

যশোরে বেসরকারি হাসপাতালের লিফট থেকে লাশ উদ্ধার

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২ এপ্রিল, ২০২২
  • ১৯৪ বার

যশোরে একটি বেসরকারি হাসপাতালের লিফটের গ্রাউন্ড ফ্লোর থেকে মফিজুর রহমান শেখ (৬৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন তিনজনকে আটক করেছে পুলিশ।

শনিবার দুপুর ১২টার পর শহরের মুজিব সড়কের পঙ্গু হাসপাতাল থেকে এ লাশ উদ্ধার করা হয়। নিহতের বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার আড়পাড়া গ্রামে।

যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ঘটনায় আটক তিনজন হচ্ছেন, হাসপাতালের ম্যানেজার আতিয়ার রহমান, লিফটম্যান আব্দুর রহমান ও জাহিদ গাজী।

এদিকে মফিজুর রহমানকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন তার ভাগ্নে অপু।

পুলিশ জানিয়েছে, মফিজুর রহমানের মা ৯০ বছর বয়সী আছিয়া বেগম পঙ্গু হাসপাতালে ভর্তি রয়েছেন। মফিজুর রহমান গত বৃহস্পতিবার হাসপাতালের সপ্তম তলায় মাকে দেখে নিচে আসেন। এরপর তাকে আর খুঁজে পাওয়া যায়নি। এ ঘটনায় শুক্রবার থানায় ডায়রি করা হয়। শনিবার তার লাশ উদ্ধার হয় হাসপাতালের লিফটের গ্রাউন্ড ফ্লোর থেকে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com