শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনাম :
‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ঢাবি ছাত্রী ধর্ষণের ঘটনায় আটক ১

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৮ জানুয়ারী, ২০২০
  • ৪৫৭ বার

রাস্তা থেকে তুলে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের ঘটনায় সন্দেভাজন একজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)।

তবে ওই ব্যক্তির নাম প্রকাশ করেনি র‌্যাব সদস্যরা।

মঙ্গলবার রাতে র‌্যাব সদর দফতরের এক শীর্ষ কর্মকর্তা এক সংবাদমাধ্যম‌‌কে বলেন, ‘কুর্মিটোলায় ঢাবিছাত্রী ধর্ষণ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরবর্তীতে জানানো হবে।’

গতকাল সকাল থেকেই সাধারণ শিক্ষার্থীদের নিয়ে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ-সমাবেশ করেছে ক্যাম্পাসের বিভিন্ন ক্রিয়াশীল ছাত্র সংগঠন। এ সময় সরকারের কঠোর পদক্ষেপের সাথে সামাজিক আন্দোলন গড়ে তোলার তাগিদ দেন তারা।

ধর্ষণের দায় শুধু অপরাধীর না পুরো সমাজের- এমন ভাবনা থেকেই শিক্ষার্থীরা ঘৃণায় কালো কাপড়ে মুখ ঢেকেছেন সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যে। এ ছাড়া ঢাবির ছাত্রী ধর্ষণের প্রতিবাদে ধর্ষকের কুশপুত্তলিকা পুড়িয়ে প্রতিবাদ জানিয়েছেন ঢাবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা।

নির্যাতিতা ওই শিক্ষার্থী ঢাকা মেডিক্যাল কলেজ হাসপতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি রয়েছেন। তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন।

তিনি বলেন, নির্যাতিত ছাত্রীর চিকিৎসায় গঠিত সাত সদস্যের মেডিক্যাল বোর্ডের সদস্যরা মঙ্গলবার সকালেও মেয়েটিকে দেখেছেন। তারা মেয়েটির ফিজিক্যাল কন্ডিশনে ট্রমা বা বিশেষ কিছু পাননি। সে প্রথম থেকেই মানসিকভাবে শক্ত রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com