বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার সম্ভাব্য হুমকির ভিত্তি নেই : র‍্যাব কক্সবাজার মেরিন ড্রাইভ প্রকল্পের গাছ না কাটার নির্দেশ প্রধানমন্ত্রীর সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম সংসদে দুর্নীতির অভিযোগের প্রমাণ চাইলেন নাহিদ রূপপুরে জ্বালানি লোডিং শুরু’ পারমানবিক শক্তি ব্যবহারকারীর আন্তর্জাতিক তালিকায় বাংলাদেশ ইরান হরমুজ খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের মূল বেতনের সমপরিমাণ উৎসাহ ভাতা পাওয়ার সুযোগ ব্যাংকারদের নিউমার্কেট এলাকায় গুলিতে এক ব্যক্তি নিহত পাচারকালে ট্রাকসহ ৪২২ বস্তা সরকারি চাল জব্দ মমতাকে জেতাতে ‘নকল আঙুল’ কিনেছে তৃণমূল, অভিযোগ শুভেন্দুর

আমেরিকায় ৬.৪ মাত্রার ভূমিকম্প, বিদ্যুৎবিহীন ৭০ হাজার মানুষ

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২
  • ১৫০ বার

আমেরিকার নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে প্রাণঘাতি ভূমিকম্পের আঘাতে অন্তত দুই ব্যক্তি নিহত এবং বেশ কয়কজন আহত হয়েছেন। ভূমিকম্পের ফলে বড় রকমের ভূমিধসের ঘটনা ঘটেছে এবং বিরাট এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে হাজার হাজার মানুষ প্রচণ্ড শীতের মধ্যে বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন।

মঙ্গলবার গভীর রাতে ৬.৪ মাত্রার এই ভূমিকম্প নর্থ ক্যারোলাইনার উপকূলজুড়ে আঘাত হানে। রাত ২টা ৩৪ মিনিটের সময় আঘাত হানা এই ভূমিকম্পের মূলকেন্দ্র ছিল প্রশান্ত মহাসাগরের ভেতরে যা ফরচুনা শহর থেকে ১৫ মাইল দূরে অবস্থিত।

স্থানীয় শেরিফ অফিস দুজন নিহত এবং ১২ জন আহত হওয়ার কথা নিশ্চিত করেছে। তবে আহতদের কারোর অবস্থাই গুরুতর নয় বলে দাবি করেছে শেরিফ অফিস।

নিহত দুই ব্যক্তির বয়স ৭২ এবং ৮৩ বছর। ভূমিকম্পে তারা গুরুতর আহত হলেও সময়মতো তাদের কাছে মেডিক্যাল সার্ভিস পৌঁছানো সম্ভব না হওয়ায় তাদের মৃত্যু হয়।

এদিকে, ভূমিকম্পের আঘাতে প্রায় ৭০ হাজার মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন বলে জানিয়েছে প্যাসিফিক গ্যাস অ্যান্ড ইলেকট্রিক কোম্পানি।

ভূমিকম্পের পর বেশ কয়েক দফা আফটার শক অনুভূত হয়েছে। মার্কিন ভূতত্ত্ব জরিপ বিভাগ আগামী কয়েক দিনে আরো ভূমিকম্পের আশঙ্কা করেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com