বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা অর্থনৈতিক সুনামি! ব্যবসা-বাণিজ্য তছনছ! পেন্টাগনের তথ্য ফাঁস : ১০ দিনের বেশি যুদ্ধ চললে ফুরিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা প্রশ্নে হাইকোর্টে রিট চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে ইরান ইস্যুতে ট্রাম্পের উদাসীনতা, পরিস্থিতি পর্যবেক্ষণে তেহরান সরকারি কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে জরুরি নির্দেশনা খামেনির দাফনের স্থান নির্ধারণ অনিশ্চয়তা কাটিয়ে পূর্ণাঙ্গ সিলেবাসে হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে কংগ্রেসের উদ্যোগ

ক্রিকইনফোর চোখে বিপিএলের সেরা একাদশ

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৩৩ বার

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরে সিলেট স্ট্রাইকার্সকে ৭ উইকেটে হারিয়ে চতুর্থবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সদ্য শেষ হওয়া এই টুর্নামেন্টে দুর্দান্ত খেলা ক্রিকেটারদের নিয়ে সেরা একাদশ সাজিয়েছে ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ‘ইএসপিএন ক্রিকইনফো’।

ইএসপিএন ক্রিকইনফোর সেরা একাদশে জায়গা পাননি শিরোপা নির্ধারণী ফাইনালের দুই অধিনায়ক কুমিল্লার ইমরুল কায়েস কিংবা সিলেটের মাশরাফি বিন মোর্ত্তজা। এছাড়া দেশসেরা ওপেনার তামিম ইকবাল, কাটার মাস্টার খ্যাত মোস্তাফিজুর রহমান কিংবা তারকা ব্যাটার লিটন দাসও সুযোগ পাননি একাদশে।

বিপিএলে ব্যাট হাতে দুর্দান্ত সময় পার করে সেরা একাদশে জায়গা করে নিয়েছেন নাজমুল হোসেন শান্ত (৫১৬ রান), রনি তালুকদার (৪২৫ রান), তৌহিদ হৃদয় (৪০৩ রান)। এই তিন ব্যাটারের মধ্যে প্রথম বাংলাদেশি হিসেবে বিপিএলের এক আসরে পাঁচশ রানের রেকর্ড করেন শান্ত।
মিডল অর্ডারে জায়গা পেয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এর পরে পাকিস্তানি তিন ক্রিকেটার ইফতিখার আহমেদ, খুশদিল শাহ ও ইমাদ ওয়াসিমরা জায়গা দখল করেছেন।

এদিকে বল হাতে আলো ছড়িয়ে একাদশে জায়গা করে নিয়েছেন কুমিল্লার বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম ও রংপুরের পেসার হাসান মাহমুদ। যেখানে দুজনে ১৭ উইকেট শিকার করে যৌথভাবে শীর্ষে রয়েছেন। এর মধ্যে সবচেয়ে কম ১২ ম্যাচে খেলেছেন তানভীর। আর তার চেয়ে দুই ম্যাচ বেশি খেলেছেন টাইগার তরুণ পেসার হাসান।

ক্রিকইনফোর বিপিএল সেরা একাদশ: নাজমুল হোসেন শান্ত, রনি তালুকদার, তৌহিদ হৃদয়, সাকিব আল হাসান, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, ইমাদ ওয়াসিম, আজমতউল্লাহ ওমরজাই, তাসকিন আহমেদ, তানভীর ইসলাম ও হাসান মাহমুদ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com