শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন

সোমালিয়ায় আত্মঘাতী হামলায় নিহত ৫, গভর্নর আহত

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
  • ৭৫ বার

সোমালিয়ার দক্ষিণাঞ্চলে মঙ্গলবার আত্মঘাতী হামলায় অন্তত পাঁচজন নিহত ও একজন গভর্নরসহ ১১ জন আহত হয়েছেন। একজন পুলিশ কমান্ডার এ কথা জানান।

ওই অঞ্চলের পুলিশ কমান্ডার হুসেন আদান জানান, বিস্ফোরক বোঝাই একটি গাড়ি রাজধানী মোগাদিশু থেকে ৪৫০ কিলোমিটার পশ্চিমে বারডেরায় সরকারি কর্মকর্তাদের জড় হওয়া একটি গেস্ট হাউসে বিস্ফোরণ ঘটায়।

আদান বলেন, ‘বিস্ফোরণে ভবনের বেশিরভাগ অংশ ক্ষতিগ্রস্ত হয়। এতে পাঁচ নিরাপত্তারক্ষী নিহত হন।’

তিনি আরো জানান, গভর্নর আহমেদ বুলে গারেদসহ ১১ জন আহত হয়েছেন।

হামলার জন্য তাৎক্ষণিকভাবে কেউ দায় স্বীকার করেনি।

সূত্র : এএফপি/বাসস

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com