প্যান্ডেমিকপূর্ব সময়ের তুলনায় নিউইয়র্ক সিটির স্কুলগুলোয় সেফটি এজেন্ট হিসেবে পরিচিত নিরাপত্তাকর্মীর সংখ্যা প্রায় ২৫% কমে গেছে। মঙ্গলবার ইন্ডিপেন্ডেন্ট বাজেট অফিস (আইবিও) থেকে প্রকাশ হওয়া এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে এনওয়াইপিডি’র বেতনভুক্ত সেফটি এজেন্টের সংখ্যা ছিলো ৫,১০০। চলতি বছর ফেব্রুয়ারি মাসে নিরাপত্তাকর্মীর সংখ্যা ছিলো ৩,৯০০। এর বিপরীতে সম্প্রতি সিটির স্কুল এবং স্কুলসংলগ্ন এলাকায় সহিংস অপরাধের পরিমাণ বৃদ্ধি পেয়েছে বলে জানায় আইবিও। ২০২২ – ২৩ শিক্ষাবর্ষে এখন পর্যন্ত এসব সহিংসতায় তিন শিক্ষার্থী নিহত হয়। সবমিলিয়ে গুলিবিদ্ধ বা ছুরিকাঘাতের শিকার হওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিলো কমপক্ষে ২০। প্রতিবেদনটি প্রকাশের দিনেও আপার ম্যানহাটানে দুটো স্কুলের কাছে পৃথক ঘটনায় গুলিবিদ্ধ হয় দুই স্কুলের দুই শিক্ষার্থী। সেফটি এজেন্ট কমে যাবার কারণ হিসেবে বাজেটের অভাবকেই দায়ী করেছেন সংশ্লিষ্টরা। সিটি’র সাবেক মেয়র বিল ডি ব্ল্যাজিও’র সময় স্কুলগুলোর নিরাপত্তার দায়িত্ব ডিপার্টমেন্ট অব এডুকেশন না এনওয়াইপিডি’র হাতে থাকবে তা নিয়ে বিতর্ক শুরু হয়।
নিউইয়র্ক সিটির রাস্তায় পার্কিং এর জন্য ফি আদায়ের নতুন প্রস্তাব দিয়েছে স্টেট সিনেট। প্রস্তাবটি গৃহীত হলে নিজ বাসার সামনে রাস্তায় গাড়ি রাখতেও মাসে ৩০ ডলার পর্যন্ত পার্কিং ফি পরিশোধ করতে বাধ্য হবেন সিটি’র বাসিন্দারা। নিউজার্সি এবং লং আইল্যান্ড থেকে আসা গাড়ি ব্যবহারকারীদের নিউইয়র্ক সিটির রাস্তায় পার্কিং নিরুৎসাহিত করতে এই প্রস্তাব দেয়া হয়েছে বলে জানান স্টেট সিনেটের সদস্যরা। পাশাপাশি এর ফলে মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন অথরিটি (এমটিএ) বছরে ৪০০ মিলিয়ন ডলার আয় করতে পারবে বলেও জানান প্রস্তাবটির সমর্থকর। এতে সংস্থাটির বাজেটে বার্ষিক ঘাটতির পরিমাণ ২৫% – ৩০% পর্যন্ত কমিয়ে
যুক্তরাজ্যের মন্ত্রীদের কাছে থাকা সরকারি ফোন ও ডিভাইসে চীনা মালিকানাধীন সোশ্যাল মিডিয়া অ্যাপ টিকটক ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। নিরাপত্তার কারণ দেখিয়ে বৃহস্পতিবার (১৬ মার্চ) এই সিদ্ধান্ত ঘোষণা করে ব্রিটিশ সরকার।
নিউইয়র্ক সিটির ইস্ট এলমহার্স্টে প্রতিষ্ঠিত ইসলামিক সেন্টার অব জ্যাকসন হাইটস ইনক’র ‘মসজিদ আবু হুরায়রা’র গ্র্যান্ড ওপেনিং আগামী ১৮ মার্চ শনিবার। ৭৮-০৪ ৩১ এভিনিউ ইস্ট এলহার্স্ট, নিউইয়র্ক ১১৩৭০ ঠিকানায় প্রতিষ্ঠিতমসজিদ ভবনটির
আসন্ন রমজান মাসে নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে আগামী ২৫ মার্চ শনিবার। এদিন জ্যামাইকার হিলসাইড এভিনিউস্থ খলিল বিরিয়ানী হাউজের পার্টি হলে এই মাহফিল অনুষ্ঠিত হবে। এতে ক্লাব সদস্য
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে মামলার হুমকি দিয়ে লিগাল নোটিশ পাঠিয়েছেন এম্বাসেডর ড. ওসমান সিদ্দিক। র্যাবের (RAB) ওপর নিষেধাজ্ঞা আরোপে ড. ইউনুস ও ড. ওসমান সিদ্দিকের হাত
ফ্লোরিডা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নান্নু আহমেদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন মুজিবুল হক। গত ১৩ মার্চ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ফ্লোরিডা আওয়ামী লীগের নতুন এই কার্যকরী কমিটির অনুমোদন দিয়েছেন।
নিউইয়র্কে বাংলাদেশী কমিউনিটি পরিচিত মুখ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডা. নার্গিস রহমানের কন্যা, প্রবাসের উদীয়মান নৃত্যশিল্পী ‘নারমিন রহমান’-এর নামাজে জানাজা আজ বুধবার (১৫ মার্চ) বাদ মাগরিব (সন্ধ্যা ৭টা) জ্যামাইকা মুসলিম সেন্টারে অনুষ্ঠিত
নারীর ক্ষমতায়ণ ও মানব সেবায় অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে যুক্তরাষ্ট্রের দি প্রেসিডেন্ট ভলেন্টিয়ার অ্যাওয়ার্ড লাভ করেছেন নিউইয়র্কের হোম কেয়ার সেবার পথিকৃৎ আবু জাফর মাহমুদ। প্রেসিডেন্টশিয়াল গোল্ড মেডেলের পাশাপাশি তিনি যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আমেরিকার মিশিগান রাজ্যে বাংলাদেশি আমেরিকান সফল ১০ নারীকে সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। নারী সংগঠন বায়োলেটস আড্ডা মিউজিক ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে সম্প্রতি এ অনুষ্ঠানের