রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রোববার থেকে বন্ধ হতে পারে সাভার-আশুলিয়ার সব পোশাক কারখানা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল একসঙ্গে বাড়ছে কেন? শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, আইন করে গেছেন তার বাবাই: আইনমন্ত্রী ২০২৭ সালের রমজানের প্রথম দিন ইফতার কখন? পাকিস্তানে সিনেমা হল ৪৮টি, শাকিব খান বললেন ১২০০টি বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, ব্যয় ৪০০ কোটি টাকা শ্রমিক অসন্তোষে ১৪৭ পোশাক কারখানা বন্ধ: বিজিএমইএ সভাপতি ডেঙ্গুতে এক দিনে ৮ জনের মৃত্যু ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

যুক্তরাষ্ট্রে টর্নেডোর আঘাত, নিহত ২১

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২ এপ্রিল, ২০২৩
  • ২০৭ বার

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য পশ্চিমাঞ্চলের আটটি রাজ্যের বিভিন্ন শহরে প্রচণ্ড টর্নেডোর আঘাতে অন্তত ২১ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে অনেকে। ঝড়ের ফলে অসংখ্যা বাড়িঘর বিধ্বস্ত হয়েছে, হাজার হাজার লোক বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে।

টর্নেডোর আঘাতে আরকানসাসে মারা গেছে পাঁচজন, টেনেসিতে সাতজন, ইলিনয়সে চারজন, ইন্ডিয়ানায় তিনজন। এছাড়া আলাবামা ও মিসিসিপিতে একজন করে মারা গেছে।

আরকানসাসের এক অধিবাসী জানান, ভয়াবহ টর্নেডোতে তিনি হতবাক হয়ে পড়েছিলেন। তিনি বলেন, ‘আমি এখানে বাস করছি ১৯৮৫ সাল থেকে। আমি পুরো এলাকা ভালোমতো চিনি। কিন্তু টর্নেডোর তাণ্ডবের পর কিছুই চেনা যাচ্ছে না।… একটি ভবনকে আমি তিন মাইল দূরে বিধ্বস্ত অবস্থায় দেখছি।’

সূত্র : আল জাজিরা ও বিবিসি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com