বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

আইপিএল খেলবেন না সাকিব!

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩
  • ১২৮ বার

হঠাৎ গরম হয়ে উঠেছে ক্রিকেট পাড়া, শোনা যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) এবারের আসরেই খেলবেন না বাংলাদেশের সুপার স্টার সাকিব আল হাসান। চুক্তি বাতিল করেছেন কলকাতা নাইট রাইডার্সের সাথে।

এই সময়ে তিনি খেলবেন ঢাকা প্রিমিয়ার লিগে, মোহামেডানের জার্সি গায়ে। এবারের আইপিএলেই খেলবেন না সাকিব। কলকাতা নাইট রাইডার্সের হয়ে এবার কোনো ম্যাচেই দেখা যাবে না তাকে। কলকাতা ম্যানেজমেন্ট থেকেই নাকি তাকে না খেলার প্রস্তাব দেয়া হয়।

কারণ হিসেবে বলা হয়েছে, পুরো মৌসুমে সাকিবের সার্ভিস না পাওয়ায় বিকল্প কোনো ক্রিকেটারকে পেতে চায় কলকাতা। যে কিনা পুরো মৌসুম দলের সাথে থাকতে পারবে। অবশ্য সাকিবের সামনে এমন প্রস্তাব রেখে ‘হ্যাঁ কিংবা না’ দুটো অপশন রেখেছিল তারা। কলকাতার সাথে দীর্ঘ সম্পর্কের জেরে সাকিব হ্যাঁ বেছে নিয়েছেন।

কলকাতার সাথে চুক্তি ছেড়ে সাকিব মন দেবেন মোহামেডানে। বিষয়টি নিশ্চিত করে মোহামেডান পরিচালক সাব্বিরের বরাতে একটি দৈনিক লিখেছে, ‘সাকিব আমাদের নিশ্চিত করেছে, আইপিএলে না গেলে ৮ এপ্রিলের পর থেকে মোহামেডানের হয়ে খেলবে। মোহামেডান সুপার লিগে গেলে তখনো তাকে পাব আমরা।’

এমনকি কলকাতা নাইটরাইডার্স একই প্রস্তাব নাকি দিয়েছিল লিটন দাসকেও। কিন্তু লিটন সে প্রস্তাবে রাজি হননি। তিনি জাতীয় দলের খেলার বাইরের সময়টুকুতে আইপিএল খেলতে চান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com