বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে তিনজনকে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন খুলনায় প্রকাশ্যে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত চারজনের জয় প্রধানমন্ত্রীকে নিয়ে নাহিদ ইসলামের বক্তব্য প্রত্যাহারে আইনি নোটিশ মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ধাক্কায় ইলন মাস্ক ট্রিলিয়ন অর্থনীতির দেশ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী হাসিনাকে ফেরাতে কোনো ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ৩ রাজনীতিকের বিজয় জামায়াতের ৭৭ জেলা ও মহানগরে নতুন আমিরের নাম ঘোষণা যাত্রাবাড়ীর হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী গ্রেপ্তার, মুচলেকায় ছাড়া পেলেন সাংবাদিক রাজীব

আমিশা প্যাটেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩
  • ১৫২ বার

চেক বাউন্স, প্রতারণার মামলায় বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন রাঁচির একটি আদালত। বৃহস্পতিবার রাঁচির সিভিল কোর্ট আমিশা ও তার ব্যবসায়ীক পার্টনার ক্রুনালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এ খবর প্রকাশ করেছে ইন্ডিয়া টুডে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, ঝাড়খণ্ডের চলচ্চিত্র প্রযোজক অজয় কুমার চেক বাউন্স, প্রতারণা ও হুমকির অভিযোগে মামলা দায়ের করেছেন আমিশা ও তার পার্টনারের বিরুদ্ধে। কোর্ট সমন পাঠানোর পরও শুনানিতে হাজির হননি আমিশা-ক্রুনাল। এমনকী তাদের কোনো আইনজীবীও উপস্থিত হননি। তারপর গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। আগামী ১৫ এপ্রিল এ মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।

ইন্ডিয়ান পেনাল কোড ৪২০, ১২০ ধারায় মামলাটি দায়ের করেছেন অজয় কুমার সিং।

ঘটনার বর্ণনা দিয়ে অজয় কুমার বলেন, ‘আমিশা প্যাটেল ও তার পার্টনার আমার কাছ থেকে ২ কোটি ৫০ লাখ রুপি নিয়েছেন। ২০১৩ সালে ‘দেশি ম্যাজিক’ সিনেমার শুটিং করেন আমিশা। ওই সময়ে এই অর্থ নেন। কথা ছিল, শুটিং শেষে সুদসহ সব অর্থ ফেরত দেবেন তারা। ২০১৮ সালে আমাকে দুটি চেক প্রদান করেন। একটি ২ কোটি রুপির অন্যটি ৫০ লাখ রুপির। কিন্তু দুটি চেকই বাউন্স করে।

এবারই প্রথম নয়, এর আগেও ইউটিএফ টেলিফিল্মস প্রাইভেট লিমিটেডের কাছ থেকে আমিশা ৩২ কোটি ২৫ লাখ রুপি ধার নিয়েছিলেন বলে অভিযোগ উঠেছিল। আমিশা অভিযোগকারী প্রতিষ্ঠানকে দুটি চেক দেন। কিন্তু চেকগুলো ব্যাংকে জমা দেওয়া হলে দুটি চেকই বাউন্স করে। এরপর ১০ লাখ রুপি চেক জালিয়াতির অভিযোগ উঠেছিল ‘কাহো না প্যায়ার হ্যায়’র এই নায়িকার বিরুদ্ধে।

আগামীতে আমিশাকে দেখা যাবে থ্রিলার ঘরানার সিনেমা মিস্ট্রি অফ ট্যাটুতে। এতে আরও রয়েছেন, অর্জুন রামপাল ও ডেইজি শাহ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com