বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন

নিজ দল রিপাবলিকানের সঙ্গেই দূরত্ব তৈরি করলেন ট্রাম্প!

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ১০ বার

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের রাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম প্রকাশ্য মন্তব্য দেশজুড়ে রিপাবলিকান নেতাদের ভালোভাবে নেওয়ার কথা নয়। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প উল্লেখ করেন, এবারের নির্বাচনে তিনি প্রার্থী ছিলেন না। এরপর তিনি বলেন, ‘আমি যদি প্রার্থী হতাম, তাহলে আমরা ভূমিধস ব্যবধানে জয়ী হতাম!’

সংক্ষিপ্ত এই মন্তব্যের মাধ্যমে ট্রাম্প যেন নিজের দল থেকে দূরত্ব তৈরি করেছেন। একই সঙ্গে নির্বাচনে একের পর এক আসনে হারের দায় রিপাবলিকান প্রার্থীদের ওপর চাপিয়েছেন। মধ্যবর্তী নির্বাচন নিয়ে ট্রাম্পের ভূমিকার কারণে অনেক রিপাবলিকান আগে থেকেই তার ওপর অসন্তুষ্ট ছিলেন।

দলের ভেতরের বিভক্তি দূর করার ক্ষেত্রেও ট্রাম্পের এই মন্তব্য কোনো সহায়তা করবে না। প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ হারানোর পর সিনেটের নিয়ন্ত্রণও সম্ভবত হারাতে যাচ্ছে রিপাবলিকানরা। এমন পরিস্থিতিতে নির্বাচনে পরাজয়ের পরিণতি নিয়ে দলটির নেতাদের নতুন করে ভাবতে হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com