রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

মা হলেন লাক্স তারকা নিশা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২০
  • ৩৮০ বার

মা হলেন লাক্স তারকা মেহরিন ইসলাম নিশা। গতকাল বৃহস্পতিবার রাজধানীর অ্যাপোলো হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দেন নিশা। তার স্বামী সৈয়দ নাঈম আহমেদ খবরটি নিশ্চিত করেছেন।

সৈয়দ নাঈম আহমেদ জানান, বৃহস্পতিবার সকাল সোয়া নয়টার দিকে তাদের সন্তান ভূমিষ্ঠ হয়। মা ও কন্যা দুজনই ভালো আছে। নবজাতকের নাম সাঈদা নামীম আহমেদ রাখা হয়েছে বলেও জানান তিনি।

সৈয়দ নাঈম আহমেদ বলেন, ‘সৃষ্টিকর্তার অশেষ রহমতে আমরা সন্তানের বাবা-মা হয়েছি। আমাদের জন্য সবাই দোয়া করবেন।’

২০১৭ সালের ২৫ আগস্ট বিয়ে করেন নিশা ও নাঈম। ২০০৫ সাল থেকে বন্ধুত্ব তাদের। তারা দুজনই রাজউক উত্তরা মডেল কলেজে পড়াশোনা করেছেন। মূলত সেই থেকে তাদের বন্ধুত্ব। এরপর বিয়ে করেন তারা। সৈয়দ নাঈম আহমেদ খ্যাতনামা একটি কর্পোরেট প্রতিষ্ঠানে কর্মরত।

এদিকে ২০১০ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হন মেহরিন ইসলাম নিশা। এরপর থেকে তিনি অর্ধশত নাটক ও বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন। বিয়ের পর সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়ায় নাটকে অনিয়মিত হয়ে পড়েন তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com