মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

যুক্তরাষ্ট্রে ব্যাংকে গুলি : নিহত ৫

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১০ এপ্রিল, ২০২৩
  • ১১৫ বার

যুক্তরাষ্ট্রের কেন্টাকির স্থানীয় একটি ব্যাংকে নির্বিচার গুলিতে অন্তত পাঁচজন নিহত হয়েছে। পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারীও রয়েছে নিহতদের মধ্যে। এছাড়া ছয়জন আহত হয়েছে। আহতদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তাও রয়েছেন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লুইসভিল মেট্রো পুলিশ বিভাগ সোমবার জানিয়েছে, লোকজনকে ঘটনাস্থল থেকে সরিয়ে নেয়ার পর এখন আর কোনো হুমকি নেই।

এলএমপিডি ডেপুটি চিফ পল হাম্পফ্রে সাংবাদিকদের জানিয়েছেন, হামলাকারী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। ঠিক কোন পরিস্থিতিতে তিনি নিহত হয়েছেন, তা বলা যাচ্ছে না।

একটি সূত্র জানিয়েছে, পুলিশের সাথে গুলি বিনিময়ে হামলাকারী নিহত হয়েছেন।

মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই এক টুইটার বার্তায় জানিয়েছে যে তাদের এজেন্টরাও ঘটনাস্থলে গেছে এবং স্থানীয় পুলিশকে সহায়তা করছে।

কেনটাকির গভর্নর অ্যান্ডি বেশিয়ার জানাচ্ছেন, এই গোলাগুলির পর তিনিও ঘটনাস্থলে যাচ্ছেন।

‘অনুগ্রহ করে ক্ষতিগ্রস্ত পরিবার এবং লুইভিল শহরের জন্য প্রার্থনা করুন,’ টুইটারে এক পোস্টে তিনি লিখেছেন।

গুলিবর্ষণের ঘটনার পর শহরের মেয়র ক্রেইগ গ্রিনবার্গও ওই এলাকায় পৌঁছেছেন।

ঘটনাটি ঘটেছে লুইভিলের ডাউনটাউন এলাকায়, লুইভিল স্লাগার ফিল্ড বেসবল স্টেডিয়ামের কাছে এবং কেনটাকি ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার এবং মোহাম্মদ আলী সেন্টারের বেশ কয়েকটি ব্লক দূরে।

একজন প্রত্যক্ষদর্শী স্থানীয় এক রেডিও স্টেশনকে জানিয়েছেন, ‘আমি ট্রাফিক লাইটে দাঁড়ানো ছিলাম, এবং প্রথম যে জিনিসটি আমি দেখলাম- রাস্তার ওপারের মোড়ে এক লোক একটি হোটেলের প্রবেশপথে শুয়ে ছিল।’

সূত্র : সিএনএ, বিবিসি ও আল জাজিরা

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com