বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

দল ঘোষণার দু’দিন পরও জানেন না সাকিব!

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১২ এপ্রিল, ২০২৩
  • ১২০ বার

গত রোববার আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করে বিসিবি। যেখানে আছে একাধিক চমক, আছে নতুন মুখও। প্রত্যাশিতভাবেই আছেন সাকিব আল হাসানও। তবে দল ঘোষণার ২৪ ঘন্টা পার হয়ে গেলেও এই সম্পর্কে জানতেনই না বিশ্বসেরা এই অলরাউন্ডার!

একটু দেরিতে দল ঘোষণা করা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের স্বভাবজাত। তবে এবার একটু ভিন্নরূপেই দেখা গেল তাদের, আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজের জন্যে প্রায় মাস খানেক আগেই দল ঘোষণা করে দিয়েছে বিসিবি। আফিফ, মাহমুদউল্লাহকে ছেড়ে আর মৃত্যুঞ্জয় চৌধুরীকে নিয়ে দল সাজিয়েছে তারা।

মঙ্গলনার ঐতিহ্যবাহী মোহামেডান ক্লাবের এক পরিচালকের ইফতার মাহফিলে সাকিবের সাথে কথা বলার সুযোগ হয় সংবাদকর্মীদের। যেখানে নানা কথার ভিড়ে তার প্রতি প্রশ্ন ছিল, ‘আয়ারল্যান্ড সিরিজের এই দলটা কেমন হল? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে যেন হকচকিয়ে যান সাকিব। বিস্মিত কণ্ঠে জিজ্ঞাসা করেন, ‘দল ঘোষণা হলো কবে?’

ওয়ানডে দলের নেতৃত্ব হয়তো সাকিনের হাতে নেই। দল নির্বাচনের আগে অধিনায়কের মতামত দেয়ার কাজটাও তাই তাঁর করতে হয়নি। তাই বলে দল ঘোষণা হয়ে যাবার দু’দিন পরও দলের অন্যতম সিনিয়র ক্রিকেটার বিশেষ করে সাকিব আল হাসানের কান পর্যন্ত সেটি পৌঁছাবে না! তা একটু বিস্ময়করই বটে।

‘হয়ে গেছে! কবে হয়েছে?’ জিজ্ঞাসা করেই যেন সাকিব বুঝলেন তার এমন মন্তব্যে সবাই অবাক হয়েছে। এমন সময় সাংবাদিকদের ফের জিজ্ঞাসা, ‘আপনি জানেন না দল ঘোষণা হয়েছে?’ সাকিব এবারো পাল্টা প্রশ্ন করেই দিয়েছেন উত্তর, ‘আমি কোত্থেকে জানব? আমি আসলেই জানি না।’ এমনকি ‘আমি আছি?’ প্রশ্ন করতেও শোনা যায় সাকিবকে!

তবে দলের জন্য শুভকামনা জানাতে ভুলেননি সাকিব। আশা দেখলেন, দেখালেনও। বললেন, ‘যদিও ইংল্যান্ডের ভিন্ন কন্ডিশনে খেলা হবে। চেষ্টা থাকবে আমরা যেভাবে ওয়ানডেগুলো খেলছি ওভাবেই খেলতে। আমাদের ওয়ানডে দলটা খুবই শক্তিশালী। আশা করি আমরা ভালো ফল করতে পারব।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com