বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

হাকিমির অর্ধেক সম্পত্তি দাবি স্ত্রীর, কিন্তু সব মায়ের নামে

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩
  • ১১১ বার

এক নারীকে যৌন নির্যাতনের অভিযোগে মরক্কোর তারকা ফুটবলার আশরাফ হাকিমিকে ডিভোর্স দিতে যাচ্ছেন তার স্ত্রী হিবা আবুক। স্বামীর সম্পদের অর্ধেক দাবি করেছেন তিনি। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, হাকিমির সব সম্পত্তি তার মায়ের নামে রাখা। ফলে ঘটনা এখন অন্যদিকে মোড় নিয়েছে।

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, হাকিমির স্ত্রী হিবা আবুক স্বামীর কাছ থেকে তার সম্পদের অর্ধেক দাবি করেছেন। এর পরিপ্রেক্ষিতে তিনি জানতে পারেন, হাকিমির সম্পদের কোনো কিছুই তার নামে নেই। সব সম্পত্তি তার মায়ের নামে। কয়েক বছর ধরে হাকিমির বেতনও নিজের অ্যাকাউন্টে নিয়ে আসছেন তার মা।

এদিকে হিবার সম্পদ দাবি করার ঘটনা স্পেন, ফ্রান্স ও মরক্কোয় বেশ আলোড়ন তুলছে।

অনেকের মতে, হিবার নিজের ভরণপোষণের জন্য হাকিমির অর্থসম্পদের ওপর নির্ভর করার প্রয়োজন নেই। হাকিমির অবশ্য প্রাচুর্যের কমতি নেই। আফ্রিকার সবচেয়ে বেশি বেতনধারী ফুটবলারদের মধ্যে হাকিমির অবস্থান ছয় নম্বরে।

এক হিসাবে জানা গেছে, তার সম্পদের পরিমাণ ২৪ মিলিয়ন ডলার। হাকিমি প্রতি মাসে ক্লাব পিএসজি থেকে পেয়ে থাকেন এক মিলিয়ন ডলার। কিন্তু এই বেতনের কেবল ২০ শতাংশ হাকিমি পেয়ে থাকেন। বাকিটা চলে যায় তার মায়ের অ্যাকাউন্টে। সব মিলিয়ে হাকিমির এই সম্পদের ৮০ শতাংশই নিয়ন্ত্রণ করছেন তার মা। অন্যদিকে, হাকিমির চেয়ে ১২ বছরের বড় স্ত্রী হিবার সম্পদের পরিমাণ দুই মিলিয়ন ডলারের মতো।

হাকিমির সাথে বিচ্ছেদের পর হিবা সাবেক স্বামী কাছ থেকে ৮.৫ মিলিয়ন ডলার পর্যন্ত পেতে পারতেন। কিন্তু হাকিমির সব সম্পত্তি তার মায়ের নামে লেখা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com