শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চুক্তি নয়, আলোচনার শুরু মাত্র: ট্রাম্পের দাবিতে পানি ঢাললেন বিশ্লেষকরা দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের ৩০ বছরের কারাদণ্ড ‘নিজের চেষ্টায় উন্নত হতে হবে’, চীনের উদাহরণ টানলেন মির্জা ফখরুল সেরা ৬৭ জন করদাতা পাবেন পুরস্কার, থাকছে বিশেষ সুবিধা বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে সরকার কাজ করছে: বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভিসা না দেয়ার অভিযোগ ফিলিস্তিনের ফুটবল প্রধানের ইতালিয়ানরা যে কারণে এবার ব্রাজিলকে সাপোর্ট করবে বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় যা বললেন ড. দেবপ্রিয় ভট্টাচার্য অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয় কালো টাকা সাদা করার সুযোগ থাকছে, উৎস নিয়ে প্রশ্ন তোলা যাবে না

ইন্দোনেশিয়ায় জলোচ্ছ্বাসে ভেসে গেল ৬ শিক্ষার্থী

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২০
  • ৩৪১ বার

ইন্দোনেশিয়ার ইয়োগিয়াকার্তা প্রদেশে একটি নদীতে হঠাৎ জলোচ্ছ্বাসে ভেসে গিয়ে ছয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গত শুক্রবার সেমপোর নদীতে এই আচমকা জলোচ্ছ্বাসে আরো অন্তত পাঁচজন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে দেশটির দুর্যোগ প্রশমন সংস্থার কর্মকর্তারা।

সে সময় নদীর পাড়ের একাংশে মাধ্যমিক স্কুলের আড়াই শ’র মতো শিক্ষার্থী হাঁটছিল। তারা স্কাউটিং-সংক্রান্ত কর্মকাণ্ডে ব্যস্ত ছিল বলে এক বিবৃতিতে জানিয়েছেন দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র আগুস উইবোও।

তিনি বলেন, শিক্ষার্থীরা যখন নদীর কাছে এসেছিল তখন বৃষ্টি ছিল না। আচমকাই বড় বড় ঢেউ তাদের কয়েকজনকে ভাসিয়ে নিয়ে যায়।

জলোচ্ছ্বাসে ছয় শিক্ষার্থী নিহত এবং আরো ছয় শিক্ষার্থী সামান্য আহত হয়েছে বলে উইবোওর বিবৃতিতে জানানো হয়। এদের বাইরে আরো অন্তত পাঁচ শিক্ষার্থী এখনো নিখোঁজ বলে জানিয়েছেন ইয়োগিয়াকার্তা দুর্যোগ প্রশমন সংস্থার প্রধান বিয়ারা ইউসোয়ান্তানা। নিখোঁজদের সন্ধানে পুলিশ, উদ্ধারকারী বিভিন্ন সংস্থা ও সামরিক বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। রয়টার্স।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com